০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

উৎসব ও সম্প্রীতির অনুপ্রেরণায় লা রিভ-এর পূজার পোশাক

ঐতিহ্যবাহী উৎসবের আমেজের সঙ্গে চলতি শরতের আবহে নানান ‘ফিউশন’ পোশাকের পসরা সাজিয়েছে এই প্রতিষ্ঠান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 08 Oct 2026, 01:05 PM

Updated : 08 Oct 2026, 01:05 PM

উৎসবের পোশাকে সমসাময়িক ধারা ও ঐতিহ্যের মোটিফের সংমিশ্রণ ঘটানো হয়েছে।

পূজার এই সংগ্রহের মূল প্রেরণা ও নকশা ভাবনা নিয়ে লা রিভের প্রধান নির্বাহী পরিচালক মন্নুজান নার্গিস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন, “দুর্গাপূজা বাংলাদেশের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব, যা মূলত শান্তি ও সম্প্রীতির প্রতীক। পূজার উৎসবের এই আনন্দ, রং, ঐক্য ও ঐতিহ্যই লা রিভ পূজা কালেকশনের মূল অনুপ্রেরণা।”

শরতের রংয়ের বৈচিত্র্য ও প্রিন্ট স্টোরি

লা রিভের এবারের সংগ্রহের প্রধান বৈশিষ্ট্য হল এর সময়োপযোগী রংয়ের সংমিশ্রণ। ঐতিহ্যবাহী লাল-সাদা রংয়ের চিরন্তন আবেদনের পাশাপাশি যোগ হয়েছে সম্প্রতি আন্তর্জাতিকভাবে সাড়া জাগানো ‘ফল’২৬ কালেকশনের কালার প্যালেট’। এর মধ্যে আছে ট্রান্সফর্মেটিভ টিল, প্রাইমাল গ্রিন, সেপিয়া, ডাস্টেড ওকার ও সি-কেল্প এর মতো মাটির ছোঁয়া। পাশাপাশি ব্যবহৃত হয়েছে গ্রিন গ্লো, ইলেকট্রিক ফুশিয়া, ফ্রেশ পার্পেল ও ইলেকট্রিক ইন্ডিগো।

এছাড়া সফট গ্রাস ও ডিজিটাল মিস্ট এর মতো কোমল প্যাস্টেল রং পুরো সংগ্রহে এক ধরনের সতেজতা ও মনস্তাত্ত্বিক ভারসাম্য এনেছে।

মোটিফের ক্ষেত্রে বেছে নেওয়া হয়েছে প্রাকৃতিক উপাদান, ‘জিওলজিক্যাল স্ট্রাইপ’, ‘মস গ্রিন’ ও ‘প্যাকড ফ্লোরাল প্রিন্ট’। বিশেষ মুহূর্তের জন্য রয়েছে কারচুপি, জরি-জারদৌজি ও ঝলমলে সেনসোরিয়াল শিমার-এর বুনন।

পোশাকের ছাঁট ও ফ্যাশন বৈচিত্র্য

উৎসবের প্রতিটি দিন ও পর্বের ভিন্ন ভিন্ন অনুভূতির কথা মাথায় রেখে লা রিভ নারী, পুরুষ ও শিশুদের জন্য বৈচিত্র্যময় নকশা নিয়ে এসেছে।

নারীদের পোশাক: ‘হাইলাইটেড ডিজাইন’-এর মধ্যে রয়েছে কাফতান কাট শ্রাগ, ক্লাসিক শ্রাগসহ টিউনিক, প্যাটার্নড ও স্ট্রেইট সালোয়ার-কামিজ এবং সিঙ্গেল কামিজ। ফিউশন পছন্দকারীদের জন্য রয়েছে কো-অর্ড সেট, স্কার্ট-টপ সেট ও কাফতান। পূজার বিভিন্ন পর্বের বুনন হিসেবে রয়েছে মসলিন, কাতান ও হাফসিল্ক শাড়ি, যাতে নিখুঁত এমব্রয়ডারি, প্যাচ ও কারচুপির কাজ করা হয়েছে। সকালের স্নিগ্ধ সময়ের জন্য থাকছে আরামদায়ক প্রিন্ট ও একরঙা সুতির শাড়ির সমাহার।

পুরুষদের পোশাক: পূজার মূল আকর্ষণ হিসেবে ব্যাম্বু কটন ও জ্যাকার্ড কাপড়ে তৈরি হয়েছে পাঞ্জাবি। এছাড়া রয়েছে টুইন-ফিটেড, প্রিন্টেড কটন ও ভিসকোস পাঞ্জাবি, যার সঙ্গে মিল করে পরার জন্য রয়েছে ওয়েস্ট কোট, ক্লাসিক আলিগড়, প্রিমিয়াম প্যান্ট ও অ্যাঙ্কেল লেংথ পাজামা। ক্যাজুয়াল আড্ডার জন্য রয়েছে প্রিমিয়াম ফ্যাব্রিকের ট্রেন্ডি শার্ট, টি-শার্ট ও পোলো শার্ট।

শিশুদের জন্য: থাকছে পূজার ফ্রক, টিউনিক, টপ, পাঞ্জাবি, শার্ট ও পোলো শার্টের আয়োজন।

বিভিন্ন বিক্রয়কেন্দ্রের পাশাপাশি প্রতিষ্ঠানের ওয়েবসাইট ও ফেইসবুক পেইজ থেকেও পূজার সংগ্রহটি দেখা যাবে।