২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদের আয়োজন নিয়ে বিশ্বরঙ

বাহারি পোশাকের সমারোহ ঘটেছে এই প্রতিষ্ঠানের সংগ্রহশালায়।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2023, 01:00 PM

Updated : 09 Apr 2023, 01:09 PM

দেশীয় আর পশ্চিমা ফ্যাশনের মিশেলে বাহারি পোশাকের সংগ্রহ নিয়ে এসেছে এই দেশি পোশাক ঘর।

দেশীয় কাপড় ও উপকরণ ব্যবহার করে পোশাকে হাল ফ্যাশনের সঙ্গে বাঙালি ঐতিহ্যের সংমিশ্রণ ঘটানো হয়েছে।

প্রতিষ্ঠানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গরম আবহাওয়ার কথা মাথায় রেখে আরামদায়ক কাপড় বেছে নেওয়া হয়েছে। রয়েছে মনসুতি, ধুপিয়ান সিল্ক, তসর সিল্ক, লিলেন, কাতান, জ্যাকার্ড কাপড়।

রংয়ের ব্যবহারেও রয়েছে বৈপরীত্যের খেলা।

কাজের মাধ্যম হিসেবে রয়েছে স্ক্রিনপ্রিন্ট, ব্লক, ডিজিটাল প্রিন্ট, মেশিন এমব্রয়ডারি, কম্পিউটার এমব্রয়ডারি, হ্যান্ড এমব্রয়ডারি, কারচুপি, নকশি কাঁথা জারদৌসিসহ মিশ্র মাধ্যমের নিজস্ব বিভিন্ন কৌশল।

বড়দের পাশাপাশি ছোটদের পোশাকও রয়েছে। বিক্রয়কেন্দ্রগুলো ছাড়াও প্রতিষ্ঠানের অনলাইন দোকান থেকেও সংগ্রহ করা যাবে এসব পোশাক।