প্যাডেল রিকশায় আগ্রহ কম চালকদের
দেশে ব্যাটারিচালিত রিকশার দাপটে কদর কমেছে প্যাডেলচালিত রিকশার। কষ্টসাধ্য হওয়ায় প্যাডেলের রিকশা চালাতে চান না বেশিরভাগ চালক। রাজধানীর বিভিন্ন গ্যারেজে প্যাডেলের রিকশা মিললেও মালিকদের কেউ কেউ বলছেন, অনেক রিকশা পড়ে থাকে চালক সংকটে। রিকশা নেওয়ার বিনিময়ে জমার খরচ বেশি নাহলেও চালকরা ব্যাটারির রিকশাই খোঁজেন।
