০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

দেশের বাজারে শাওমির ‘রেডমি ১৭ ফাইভজি’, দাম কত?

দ্রুত চার্জের জন্য ফোনটিতে রয়েছে ৪৫ ওয়াটের টার্বো চার্জিং সুবিধা। প্রিমিয়াম লুক দিতে ফোনের ব্যাক প্যানেলে যোগ হয়েছে ডায়নামিক আরজিবি লাইট।

দেশের বাজারে শাওমির ‘রেডমি ১৭ ফাইভজি’, দাম কত?

নতুন ডিভাইসে ব্যবহৃত হয়েছে সাড়ে সাত হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, যা দীর্ঘ সময় চার্জ ধরে রাখবে। ছবি: শাওমি বাংলাদেশ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 04 Nov 2026, 10:13 AM

Updated : 04 Nov 2026, 10:13 AM

দেশের বাজারে নতুন ফাইভজি স্মার্টফোন উন্মোচন করেছে চীনা প্রযুক্তি ব্র্যান্ড শাওমি।

দ্রুতগতির ইন্টারনেট কানেক্টিভিটি, দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাকআপ ও শক্তিশালী পারফরম্যান্স নিশ্চিত করার লক্ষ্য নিয়ে ‘রেডমি ১৭ ফাইভজি’ ফোনটি বাজারে আনার কথা বলেছে চীনা কোম্পানিটি।

শাওমি বাংলাদেশ বলেছে, নতুন ডিভাইসে ব্যবহৃত হয়েছে সাড়ে সাত হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, যা দীর্ঘ সময় চার্জ ধরে রাখবে। দ্রুত চার্জের জন্য ফোনটিতে রয়েছে ৪৫ ওয়াটের টার্বো চার্জিং সুবিধা। প্রিমিয়াম লুক দিতে ফোনের ব্যাক প্যানেলে যোগ হয়েছে ডায়নামিক আরজিবি লাইট।

ফোনটিতে রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬ দশমিক ৯ ইঞ্চির ডিসপ্লে। স্থায়িত্ব বাড়াতে এতে কর্নিং গরিলা গ্লাস ৭আই এবং ধুলা ও পানির ঝাপসা থেকে রক্ষায় আইপি৬৪ রেটিং ব্যবহৃত হয়েছে।

পারফরম্যান্সের জন্য হ্যান্ডসেটটিতে রয়েছে স্ন্যাপড্রাগন ৪ জেন ৫ প্রসেসর। অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে শাওমি হাইপারওএস ৩।

ছবি তোলার জন্য ফোনটির পেছনে ৫০ মেগাপিক্সেলের মূল ক্যামেরা ও সামনে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে।

শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেছেন, “রেডমি ১৭ ফাইভজি নিয়ে আসার মাধ্যমে আমাদের ফাইভজি পোর্টফোলিও আরও শক্তিশালী হল। আমরা বিশ্বাস করি, ফাইভজি প্রযুক্তি কেবল প্রিমিয়াম স্মার্টফোনের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়, এটা সবার নাগালে পৌঁছানো প্রয়োজন।”

‘ব্ল্যাক’ ও ‘ভিভিড অরেঞ্জ’ এ দুটি রঙে ফোনটি বাজারে এসেছে। ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে ফোনটি, যার দাম ৩১ হাজার ৯৯৯ টাকা।

দেশজুড়ে শাওমির সব অনুমোদিত স্টোর ও রিটেইল পার্টনারের কাছে হ্যান্ডসেটটি পাওয়া যাচ্ছে।