Published : 13 Apr 2026, 04:55 PM
বাংলা নববর্ষ উপলক্ষ্যে বর্ণিল উৎসবের আয়োজন করেছে এয়ারপোর্টের পাশে অবস্থিত ক্রাউন প্লাজা।
দুই পর্বে অনুষ্ঠিত হওয়া এই আয়োজনে থাকছে দিনব্যাপী সাংস্কৃতিক মেলা ও উৎসব ‘এসো হে বৈশাখ’ এবং ঐতিহ্যবাহী খাদ্য উৎসব ‘ঢাকাইয়া রসনা বিলাস’।
বিজ্ঞপ্তিতে জানানো হয়- সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত হোটেল প্রাঙ্গণে থাকবে নাগরদোলা ও চু-চু ট্রেনের রাইড। শিশুদের জন্য থাকছে জাম্পিং ক্যাসেল, বাবল হাউস, ক্যারোজেল এবং বেলুন শ্যুটিং।
আরও থাকবে বায়োস্কোপ, পুতুলনাচ, জাদুর আসর এবং লোকগানের সরাসরি পরিবেশনা। দর্শনার্থীরা চাইলে ‘ক্রিয়েটিভ কর্নার’গুলো থেকে আলপনা, ফেইস পেইন্টিং বা মেহেদি দিয়ে সাজতে পারবেন। পাশাপাশি মেলার স্টলগুলোতে পাওয়া যাবে মজাদার সব বৈশাখী খাবার।
থাকছে বুফে ব্রাঞ্চ ও ডিনারের আয়োজন ‘ঢাকাইয়া রসনা বিলাস’। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবারের অনুপ্রেরণায় সাজানো হয়েছে সরিষা ইলিশ, ইলিশ পোলাও, ঐতিহ্যবাহী কাচ্চি, কাবাব এবং কাঠি রোলের মতো সব খাবার।
মিষ্টিমুখ করার জন্য থাকছে নকশি পিঠা, ভাপা পিঠা, গুড়ের রসগোল্লাসহ 'আগুন পান'।
নির্দিষ্ট কিছু ব্যাংকের কার্ডে থাকছে বিশেষ ‘১টি কিনলে ৩টি ফ্রি’ অফার।
আয়োজনটি সম্পর্কে ক্রাউন প্লাজা’র মহা-ব্যবস্থাপক অশ্বিনী নায়ার বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন, “এসো হে বৈশাখ’-এর মতো দেশীয় উৎসবের মাধ্যমে আমরা স্থানীয় মানুষদের আরও আপন করে নিতে চাই। আমাদের লক্ষ্য হলো আন্তর্জাতিক মানের সেবার পাশাপাশি দেশীয় সংস্কৃতি ও দেশের মানুষের আবেগকে সমান গুরুত্ব দেওয়া। আয়োজনটি আমাদের দীর্ঘমেয়াদী লক্ষ্যেরই এক বাস্তব প্রতিফলন।”
এই আয়োজনে সহযোগী হিসেবে রয়েছে ব্যাংক এশিয়া, এয়ার অ্যাস্ট্রা, স্ন্যাপঅ্যান্ডকিপ, সেভেনআপ, বেলিসিমো এবং টিঙ্কারস টি।