২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পোষা বিড়াল বা কুকুর হারিয়ে গেলে যা করবেন

যত দ্রুত উদ্যোগ নেওয়া যাবে ততই খুঁজে পাওয়ার সম্ভাবনা বাড়বে।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2025, 01:49 PM

Updated : 26 Aug 2026, 05:19 PM

দরজা-জানালা খোলা রাখা, অসতর্কতা বা অন্য কারণে প্রিয় বিড়াল বা কুকুর বাড়ি থেকে বেরিয়ে যেতে পারে। এমন পরিস্থিতিতে আবেগ নিয়ন্ত্রণ করে দ্রুত পরিকল্পিত পদক্ষেপ নেওয়া জরুরি।

গুলশান পেট ক্লিনিকের উদ্যোক্তা ও পেট কাউন্সেলর এসেম জাহান শাম্মী কিছু পরামর্শ  দিয়েছেন।

প্রথম কয়েক ঘণ্টায় সঠিক উদ্যোগ নিলে ফিরে পাওয়ার সম্ভাবনা অনেক বাড়ে।

মাইক্রোচিপিং

পোষা প্রাণীর জন্য মাইক্রোচিপিং একটি কার্যকর স্থায়ী শনাক্তকরণ। চালের দানার সমান ছোট ইলেকট্রনিক চিপ ত্বকের নিচে সিরিঞ্জ দিয়ে স্থাপন করা হয়।

এই চিপ’য়ে অনন্য একটি নম্বর থাকে, যা স্ক্যানারে পড়ে মালিকের তথ্য পাওয়া যায়। হারানো প্রাণী পেলে ভেট ক্লিনিক বা আশ্রয়কেন্দ্র স্ক্যান করে মালিক খুঁজে পায়। এটি চুরি প্রমাণে সহায়ক।

ঢাকায় ‘গুলশান পেট ক্লিনিক’, ‘ডা. সগির পেট ক্লিনিক’, ‘পেট সার্ভিস বিডি ক্লিনিক’য়ে এটা পাওয়া যায়।

খরচ সাধারণত ২ হাজার থেকে ১০ হাজার টাকা (চিপ, স্থাপন ও রেজিস্ট্রেশনসহ), ক্লিনিকভেদে ভিন্ন।

আইডি ট্যাগও সহজ বিকল্প— কলারে নাম-নম্বর লিখে ঝোলান। এছাড়াও রয়েছে জিপিএস ট্রাকার লকেট।

প্রাণী ফিরে এলে ভেটেরিনারিয়ানের কাছে পরীক্ষা করান। পরিষ্কার করে খাবার-বিশ্রাম দিন। তিরস্কার এড়িয়ে ভালোবাসা দিন।

পোষা প্রাণী পরিবারের সদস্য। হারালে কষ্ট হওয়া স্বাভাবিক। তবে ধৈর্য ও কৌশল নিয়ে খোঁজ করলে, ফেরত আসার সম্ভাবনা থাকে।

মাইক্রোচিপিংয়ের মতো প্রস্তুতি নিলে ভবিষ্যতে নিরাপত্তা বাড়ে। সর্বোচ্চ চেষ্টাই ভালোবাসার প্রমাণ।

আরও পড়ুন

পোষা প্রাণীকে বিদেশে নিয়ে যেতে চাইলে

গৃহকর্মী নিয়োগের আগে যে ১০টি বিষয় যাচাই করতেই হবে

ভোটার এলাকা পরিবর্তন করবেন যেভাবে

এক ঠিকানায় সকল নাগরিক সেবা

যেভাবে ব্যবহার করবেন ই-পারিবারিক আদালত