২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

তীব্র গরমে খোলা স্যান্ডেল, নাকি বন্ধ জুতা পায়ের জন্য ভালো?

জুতা যেমনই হোক প্রথমেই নজর দিতে হবে পরার আরামের দিকে।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2026, 04:09 PM

Updated : 26 Aug 2026, 03:28 PM

গরমে কেউ খোলা স্যান্ডেল বা স্লিপার পরে আরাম পান, আবার কেউ ধুলোবালি ও রোদ থেকে পা বাঁচাতে পুরোপুরি বন্ধ জুতা পরতে পছন্দ করেন।

তবে প্রশ্ন হল, গরমে জুতা পরা আসলে স্বাস্থ্যের জন্য ভালো, নাকি ক্ষতিকর

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আবাসিক চিকিৎসক ডা. আফসানা হক নয়ন বলেন, “গরমে জুতা পরা পুরোপুরি খারাপ নয়, তবে সঠিক ধরনের জুতা বেছে নেওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। বন্ধ জুতায় ঘাম জমলে ব্যাকটেরিয়া ও ফাঙ্গাস সংক্রমণের ঝুঁকি বাড়ে, আবার খোলা স্যান্ডেলে ধুলোবালি ও গরম রাস্তায় পায়ের ত্বক ক্ষতিগ্রস্ত হতে পারে।”

গরমে জুতা পরার সুবিধা

পা ধুলোবালি, রোদের তাপ ও আঘাত থেকে সুরক্ষিত থাকে।

অফিস বা ফর্মাল জায়গায় বন্ধ জুতা পরলে পেশাদার সাজ বজায় থাকে।

সঠিক জুতা পায়ের আকৃতি ঠিক রাখে এবং হাঁটার সময় আরাম দেয়।

অসুবিধা

বন্ধ জুতায় বাতাস চলাচল কমে, ঘাম জমে দুর্গন্ধ, চুলকানি ও ফাঙ্গাস সংক্রমণ হয়।

দীর্ঘক্ষণ পরলে পায়ের ত্বক নরম হয়ে ফাটতে পারে বা ঘা হতে পারে।

খোলা স্যান্ডেলে পায়ের ত্বক সরাসরি গরম রাস্তায় পুড়ে যেতে পারে।

যাদের ঝুঁকি বেশি

যারা সারাদিন দাঁড়িয়ে কাজ করেন (নার্স, শিক্ষক, বিক্রয়কর্মী)।

ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে ছোট ক্ষতও বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারে।

অতিরিক্ত ওজনের ব্যক্তিদের পায়ের ওপর চাপ বেশি পড়ে।

গরমে যে ধরনের জুতা পরা উপকারী

চামড়াজাত পণ্য ও জুতা প্রতিষ্ঠান ‘অরোরা’র স্বত্বাধিকারী আশরাফ উদ্দিনের পরামর্শ অনুসারে সঠিক জুতা নির্বাচন করার কয়েটি পরাপর্শ দেওয়া হল।

ব্রিদিবল জুতা: কাপড় বা মেশ উপাদানের জুতা, যাতে বাতাস চলাচল করে।

স্লিপ-অন বা লো-কাট স্নিকার্স: আরামদায়ক এবং হালকা।

হালকা সুতির মোজা: ঘাম শোষণ করে পা শুকনো রাখে।

খোলা স্যান্ডেল: সংক্ষিপ্ত সময়ের জন্য, ধুলোবালি কম লাগে এমন।

উঁচু হিল বা খুব টাইট জুতা এড়িয়ে চলতে হবে।

পায়ের যত্নে করণীয়

আরও পড়ুন

পছন্দের জুতা ভালো রাখার উপায়

জুতা ব্যবহারের ৬টি ভুল

আরামদায়ক জুতা বেছে নেওয়ার পন্থা

হিল জুতা পরলে পা ঘামে? রয়েছে সমাধান