গোল্ড প্লেটেড গয়নার সোনালি দীপ্তি ধরে রাখতে
পরিষ্কারের ভুলে নষ্ট হয়ে যেতে পারে সোনালি আভা। তাই জানা থাকা চাই সঠিক পদ্ধতি।
সোনার মতো দেখতে হলেও ‘গোল্ড প্লেটেড’ গয়নার যত্ন নেওয়া একেবারে ভিন্ন একটি বিষয়। এসব গয়নার ওপর পাতলা সোনার প্রলেপ থাকায় তা সহজেই কালচে হয়ে যায় এবং অতিরিক্ত পরিষ্কারে সেই প্রলেপ উঠে গিয়ে গয়নার সৌন্দর্য নষ্ট হয়ে যেতে পারে।
তাই পরিচ্ছন্নতা এবং সঠিক রক্ষণাবেক্ষণ ছাড়া এই ধরনের গয়না দীর্ঘদিন উজ্জ্বল রাখা সম্ভব নয়।
গয়নার ধরন বুঝে নিন
প্রথমেই জানতে হবে গয়নাটি আসল সোনার নাকি গোল্ড প্লেটেড।
আসল সোনা যেমন ২৪ ক্যারেট, তেমনই ১৮, ১৪ বা ১০ ক্যারেট সোনার গয়নাও মিশ্র ধাতু দিয়ে তৈরি হলেও সেগুলো পুরোপুরি সোনার অন্তর্ভুক্ত।
অন্যদিকে গোল্ড প্লেটেড গয়নার ওপর শুধু একটি পাতলা সোনার প্রলেপ থাকে। এর নিচে সাধারণত অন্য ধাতু ব্যবহৃত হয়।
ফলে এগুলো খুব দ্রুত কালচে হয়ে যায় এবং অতিরিক্ত ঘষামাজা করলে সোনার আস্তরণ উঠে যেতে পারে।
“গয়না যদি ত্বকে পরার পর নীলচে বা সবুজ ছাপ ফেলে, তবে তা সম্ভবত নকল গোল্ড প্লেটেড”- বলেন গয়না প্রতিষ্ঠান গ্লুড টুগেদারের প্রধান মেহনাজ আহমেদ।
গয়নার গায়ে যদি ‘১৮কে’ লেখা থাকে, তবে তা সাধারণত আসল সোনা। আর ‘১৮কেজিপি’ থাকলে বুঝতে হবে এটি ১৮ ক্যারেট গোল্ড প্লেটেড।
কতবার পরিষ্কার করা উচিত?
“গোল্ড প্লেটেড গয়না প্রতিবার ব্যবহারের পর একটি নরম কাপড় দিয়ে মুছে রাখা উচিত। এতে ঘাম, ময়লা, মেইকআপ বা লোশনের দাগ উঠে যাবে এবং গয়না দ্রুত কালচে হবে না। তবে মাসে একবারের বেশি গভীরভাবে পরিষ্কার না করাই ভালো, কারণ অতিরিক্ত পরিষ্কারে গয়নার ওপরের সোনার প্রলেপ ক্ষতিগ্রস্ত হতে পারে”- বলেন মেহনাজ আহমেদ।
তিনি পরামর্শ দেন, “যদি কোনো গয়না বিশেষ মূল্যবান হয়, তাহলে প্রতি ছয় মাস বা এক বছরের মধ্যে পেশাদার কোনো জুয়েলারির দোকানে নিয়ে গিয়ে পরিষ্কার করিয়ে নেওয়াই ভালো।”
পরিষ্কার করতে যা লাগবে
উপাদান
পরিষ্কার করার ধাপ
ভবিষ্যতে দাগ বা কালচে হওয়া ঠেকাতে করণীয়
গয়না পরার আগে হেয়ার স্প্রে, সানস্ক্রিন বা লোশন ব্যবহার করে নিতে হবে।
ব্যায়াম করার সময় গয়না খুলে রাখতে হবে, কারণ ঘামে ধাতু দ্রুত ক্ষয় হয়।
ভ্রমণের সময় সব গয়না একসাথে একটি পাউচে রাখা যাবে না। একে অপরের সঙ্গে ঘষা লেগে গয়নার প্রলেপ উঠে যেতে পারে। ব্যবহার করতে হবে ছোট ছোট আলাদা বাক্স বা ‘ট্রাভেল-ফ্রেন্ডলি’ গয়নার অর্গানাইজার।
ভিন্ন ধাতুর গয়না একসঙ্গে রাখা ঠিক না, এতে রাসায়নিক বিক্রিয়ায় একটির ওপর প্রভাব পড়তে পারে।
আরও পড়ুন
