২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ভুঁড়ি ভুনায় ভূরিভোজ

যে পছন্দ করে না সে খায় না। আর যে খায় সে আর ছাড়তে চায় না।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2024, 03:27 PM

Updated : 10 Sep 2026, 12:10 PM

নাম শুনে অনেকেরই জিভে জল আসবে। তবে রান্নার কৌশলটাও জানতে হবে।

যে কারণে অনুসরণ করতে পারেন রন্ধনশিল্পী মিতা খানমের রেসিপি।

উপকরণ

গরুর ভুঁড়ি সিদ্ধ করে টুকরা করা ৫০০ গ্রাম।

পেঁয়াজ চৌক করে কাটা ১ কাপ।

রসুনের আস্ত কোঁয়া ১ কাপ।

আদা-বাটা ১ টেবিল-চামচ।

হলুদ গুঁড়া ১ চা-চামচ।

মরিচ গুঁড়া ১ চা-চামচ।

ধনে গুঁড়া ১ চা-চামচ।

মৌরি ও জিরা গুঁড়া ১ চা-চামচ।

দারুচিনি ৪ টুকরা।

এলাচ ৫/৬টি।

লবঙ্গ ৩/8টি।

তেজপাতা ২টি।

লবণ স্বাদ মতো।

তেল ১ কাপ।

পানি ১ কাপ।

পদ্ধতি

ভুঁড়ি ভালো করে ধুয়ে চুলায় হাঁড়ি বসিয়ে তেল দিন।

ভুঁড়ি-সহ একে একে সব উপকরণ দিয়ে কষিয়ে রান্না করুন ১০ মিনিট।

চুলার আগুন কমিয়ে অল্প আঁচে রান্না করতে হবে। মাঝে মাঝে নেড়ে দিন যেন তলায় লেগে না যায়।

যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন নামিয়ে নিন।

মুড়ি বা গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে।

আরও রেসিপি

নারিকেল দুধে হাঁসের মাংস ভুনা

ভুনা খিচুড়ি

মটর-আলু দিয়ে কলিজা ভুনা