খাস্তা মজা ফিস ডোনাট
হয়ে যাক একটু অন্য রকম ইফতার।
ডোনাট নামটা শুনলেই মনে হয় যেন মিষ্টি খাবার। তবে এই ডোনাট মোটেই মিষ্টি নয়।
বরং মাছের স্বাদের পদটি ইফতারে দিতে পারে ভিন্ন চমক। রেসিপি দিয়েছেন রন্ধনশিল্পী মিতা খানম।
উপকরণ
পদ্ধতি
প্রথমে মাছ কেটে ধুয়ে হলুদ লবণ মেখে ভেজে নিতে হবে। ঠাণ্ডা হলে কাটা বেছে নিন।
এবার পেঁয়াজ বেরেস্তা, কাঁচামরিচ কুচি, ডিম ও সেমাই বাদে অন্য সব উপকারণ একে একে মাছে মেখে গোল গোল করে ডোনাটের আকারে বানিয়ে নিন।
ডিম ফেটে নিন, সেমাই গুঁড়া করে নিন।
বানিয়ে রাখা ডোনাটগুলো ডিমে ডুবিয়ে সেমাইয়ের গুঁড়াতে মাখিয়ে তেলে সোনালি করে ভেজে উঠিয়ে নিলেই তৈরি মজাদার ফিস ডোনাট |
ফিশ ডোনাটগুলো পাত্রে রেখে ওপরে পেঁয়াজ বেরেস্তা ও কাঁচা মরিচ ছিটিয়ে পরিবেশন করতে পারেন।
আরও রেসিপি
