২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঘরেই তৈরি করুন মজার চিকেন শাশলিক

মাংস কিমা বানিয়ে তৈরি করা হয় শিক কাবাব। আর শাশলিকে থাকে আস্ত মাংস।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2025, 12:37 PM

Updated : 26 Aug 2026, 12:47 PM

রাশিয়ার প্রাচীন এই খাবার তৈরিতে ভেড়ার মাংস ব্যবহার করা হত। সময়ের বিবর্তনে নানান দেশের স্থানীয় সংস্কৃতি অনুযায়ী এই খাবার তৈরিতে ব্যবহার বিভিন্ন প্রাণীর মাংস।

আর অঞ্চল ভেদে নামের উচ্চারণেও হয়েছে পার্থক্য। রাশিয়ানরা বলে শাশলিক। আমাদের দেশে বলে শাসলিক বা সাসলিক।

উচ্চারণ যাই হোক, মজার স্বাদের এই কাবাব ঘরানার খাবার বাসাতেই তৈরি করে নিতে পারেন রন্ধনশিল্পী মিতা খানমের রেসিপিতে।

উপকরণ

পদ্ধতি

তেল ও টমেটো সস বাদে মুরগির মাংস প্রথমে আদা, রসুন বাটা সয়াসস-সহ একে একে সব উপকরণ দিয়ে মাখিয়ে ম্যারিনেইট করে রেখে দিন এক ঘন্টা।

তারপর শাশলিকের কাঠিতে মাংস সবজি গেঁথে সাজিয়ে নিন।

একটি প্যান চুলায় বসিয়ে তেল দিন। গরম হলে শাশলিকগুলো ভেজে নিন।

এবার উল্টে টমেটো সস দিয়ে আবার উল্টে দিন। ভাজা হয়ে গেলে নামিয়ে পরিবেশন করুন মজাদার চিকেন শাশলিক।

আরও রেসিপি

রেসিপি: নার্গিসি কাবাব

নানান রকম কাবাবের রেসিপি

কাবাব রোল ও পরোটা রোল