২১ অক্টোবর ২০২৬, ০৬ কার্তিক ১৪৩৩

স্বাদে অনন্য আলু কপির ডালনা

হয়ে যাক শীতের সবজি দিয়ে মজার ব্যঞ্জন।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2024, 02:32 PM

Updated : 26 Aug 2026, 11:10 AM

একঘেয়ে তরকারির মাঝে ভিন্ন স্বাদের স্পর্শ দেবে এই ডালনা।

রেসিপি দিয়েছেন রন্ধনশিল্পী মিতা খানম।

উপকরণ

পদ্ধতি

প্রথমে আলু ও ফুলকপি টুকরা করে কেটে ধুয়ে ফুটানো পানিতে ভাপ দিয়ে নিতে হবে।

এবার ফ্রাইপ্যান চুলায় বসিয়ে তেল দিন। গরম হলে আলু ও ফুলকপি ভেজে উঠিয়ে নিন।

এই তেলেই তেজপাতা, শুকনা মরিচ, জিরা ফোঁড়ন দিন।

সুঘ্রাণ বের হলে দারুচিনি, এলাচ ও লবঙ্গ দিয়ে নেড়েচেড়ে ঘি বাদে আলু ও ফুলকপি-সহ বাকি সব উপকরণ দিয়ে কষিয়ে সামান্য পানি দিন।

সিদ্ধ হয়ে এলে ঘি দিয়ে নামিয়ে নিন মজাদার ফুলকপি আলুর ডালনা।

পরোটা বা ভাতের সাথে পরিবেশন করতে পারবেন।

আরও রেসিপি

লাউয়ের দুটি ব্যঞ্জন

মজার ব্যঞ্জন সরষে ঢেঁড়স

মাংসের স্বাদে আলুর তরকারি

শালগম দিয়ে আইড় মাছের তরকারি