সহজ রান্না: আলু বেগুন টমেটো দিয়ে ট্যাংরা মাছ
গরমের মধ্যে এই তরকারি পেটে ও মনে দেবে স্বস্তি।
ছোট মাছের স্বাদের তুলনা হয় না। আর সাথে যদি থাকে টমেটো আলুর মিশ্রণ তবে তো কথাই নাই।
আর ট্যাংরা মাছ দিয়ে এরকম সহজ রান্না করতে চাইলে অনুসরণ করতে পারেন রন্ধনশিল্পী মিতা খানমের রেসিপি।
উপকরণ
পদ্ধতি
মাছ কেটে ভালো করে ধুয়ে নিন।
তারপর টমেটো, আলু ও বেগুন চিকন করে কেটে ধুয়ে নিন।
এবার পানি বাদে একটি ফ্রাই প্যানে সব উপকরণ একসাথে ভালো করে মেখে অল্প পানি দিয়ে ঢেকে রান্না করুন।
সিদ্ধ হয়ে মাখা মাখা হলে নামিয়ে নিন।
ভাতের সাথে খেতে দারুণ মজা লাগবে এই ট্যাংরা মাছের তরকারি।
আরও রেসিপি
