মানবিক মর্যাদা নিয়ে বাঁচতে কর্মসংস্থান দরকার: উপদেষ্টা তিতুমীর
মূল্যস্ফীতি, বেকারত্ব, জ্বালানি সংকট, বিনিয়োগ স্থবিরতা, রাজস্ব ঘাটতির মধ্যে আসছে নতুন অর্থবছর। এত চাপ সামলাতে কী পরিকল্পনা থাকছে বিএনপি সরকারের প্রথম বাজেটে?
প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, উত্তরাধিকারসূত্রে পাওয়া পুঞ্জীভূত সমস্যা নিয়ে ‘দুর্ভাগ্যজনক’ এক সময়ে দায়িত্ব নিয়েছে বর্তমান সরকার। এ পরিস্থিতি থেকে উত্তরণ ঘটিয়ে দেশকে এগিয়ে নিতে সরকার যে পরিকল্পনা সাজিয়েছে, তার কেন্দ্রে থাকছে কর্মসংস্থান, উৎপাদন, সামাজিক সুরক্ষা, স্বাস্থ্য, শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও জ্বালানি নিরাপত্তা।
আগামী বাজেটকে সামনে রেখে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নিয়মিত আয়োজন ইনসাইড আউটে এসে তিনি এমন এক অর্থনৈতিক দর্শনের কথা বলেছেন, যেখানে উচ্চ প্রবৃদ্ধির হারকে একমাত্র লক্ষ্য হিসেবে না দেখে মানুষের জীবনে কতটা মর্যাদা, নিরাপত্তা ও সুযোগ তৈরি হচ্ছে, তা দিয়েও বিচার করা হবে।