২৬ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩

ব্যবসা ও শিল্পবান্ধব বাজেট চান এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মীর নাসির
ব্যবসা ও শিল্পবান্ধব বাজেট চান এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মীর নাসির

আগামী ২০২৬-২৭ অর্থবছরে ব্যবসা ও শিল্পবান্ধব বাজেট প্রত্যাশা করছেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মীর নাসির হোসেন। তিনি বলেছেন, “আমাদের প্রধান প্রত্যাশা হচ্ছে ব্যবসাবান্ধব, শিল্পবান্ধব একটা বাজেট হতে হবে। যাতে আমরা যারা এখন শিল্প বাণিজ্যে রয়েছি, তারা যাতে বেঁচে থাকতে পারি।” জাতীয় বাজেট সামনে রেখে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ‘ইনসাইড আউট’ আলোচনা অনুষ্ঠানে তিনি বলেন, “এই সংকটের মাঝে এবং নতুন বিনিয়োগের পরিস্থিতি যাতে সৃষ্টি হয়। আমরা যেন নতুন বিনিয়োগ করতে পারি, সেই ধরনের দিকনির্দেশনা বাজেটে থাকতে হবে।” বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বেশি গুরুত্ব দেওয়ার দাবি জানিয়ে মীর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মীর নাসির হোসেন বলেছেন, “শিক্ষাতে সবচাইতে বেশি, স্বাস্থ্যতে, তারপরে জ্বালানিতে, তারপরে শিল্প বাণিজ্যে এদিকে দিতে হবে।”

পণ্যবাজার প্রভাবশালী মুক্ত করতে চাই রাজনৈতিক সদিচ্ছা: মাসরুর রিয়াজ
পণ্যবাজার প্রভাবশালী মুক্ত করতে চাই রাজনৈতিক সদিচ্ছা: মাসরুর রিয়াজ

বছর কয়েক ধরে সংকটময় পরিস্থিতিতে থাকা দেশের অর্থনীতির বেহাল অবস্থা কাটাতে ক্ষমতাসীনদের ‘রাজনৈতিক সদিচ্ছা’ জরুরি। পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফেরাতে ‘প্রভাবশালী মুক্ত’ বাজার নিশ্চিত করার তাগিদ অর্থনীতির বিশ্লেষক এম মাসরুর রিয়াজের। আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেট সামনে রেখে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আলোচনা অনুষ্ঠান ‘ইনসাইড আউটে’ যোগ দিয়ে পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান মাসরুর রিয়াজ বলেছেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার প্রভাবশালী মুক্ত করার ভার পড়েছে বিএনপির কাঁধে। আর এখান থেকে ঘুরে দাঁড়াতে দলটির শক্ত অবস্থান ও ‘রাজনৈতিক সদিচ্ছা’ লাগবে।