২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ডেঙ্গু নিয়ে হাসপাতালে আরও ৮ রোগী

এবছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫০২ জনে।

ডেঙ্গু নিয়ে হাসপাতালে আরও ৮ রোগী

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2024, 06:52 PM

Updated : 12 Mar 2024, 06:52 PM

দেশে একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮ জন; এ সময়ে মশাবাহিত রোগটিতে কারও মৃত্যু হয়নি।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ভর্তি রোগীদের ৫ জন ঢাকা মহানগরের, বাকি ৩ জন ঢাকার বাইরের বিভিন্ন জেলার বাসিন্দা।

সবমিলিয়ে এবছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫০২ জনে, তাদের মধ্যে ২০ জনের মৃত্যু হয়েছে। 

এর মধ্যে কেবল জানুয়ারি মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ১ হাজার ৫৫ জন, যাদের মধ্যে ১৪ জন মারা গেছেন। আর ফেব্রুয়ারি মাসে হাসপাতালে ভর্তি হন বাকি ৩৩৯ জন, যাদের মধ্যে মৃত্যু হয়েছে তিনজনের।

মার্চের ১২ দিনে আক্রান্ত হয়েছে ১০৮ জন, তাদের মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার সকালে দেশের বিভিন্ন হাসপাতালে ৬০ জন চিকিৎসা নিচ্ছিলেন। তাদের মধ্যে ঢাকায় ভর্তি আছেন ৩৯ জন এবং ঢাকার বাইরে এ সংখ্যা ২১। 

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১৭০৫ জনের মৃত্যুও হয়েছে ওই বছর।