০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, প্রাণহানি ছাড়াল সাড়ে ৪শ

নভেম্বর মাসের পাঁচ দিনেই মারা গেছেন ৩৩ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 05 Nov 2026, 04:56 PM

Updated : 05 Nov 2026, 04:56 PM

দেশে গত এক দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে সাত জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

সরকারি হিসাব অনুযায়ী, চলতি বছর এ নিয়ে এইডিস মশাবাহিত ডেঙ্গু রোগে মোট ৪৫২ জনের প্রাণ গেল, যার মধ্যে নভেম্বর মাসের পাঁচ দিনেই ৩৩ জন।

অক্টোবর মাসে ১৭৪ জনের এবং সেপ্টেম্বর মাসে ১৪৮ জনের মৃত্যু হয়।

বৃহস্পতিবার বুলেটিনে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী গত ২৪ ঘণ্টায় আরও এক হাজার ৫৯৬ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

এর মধ্যে ঢাকা বিভাগে ৫৫০ জন ভর্তি হয়েছে। অন্য বিভাগের মধ্যে বরিশালে ২১৩ জন, চট্টগ্রামে ২৯৫ জন, খুলনায় ২২১ জন, ময়মনসিংহে ৮৩, রাজশাহী ১৪৮, রংপুরে ৬৭ জন এবং সিলেট বিভাগে ১৯ জন ভর্তি হয়েছেন।

বুলেটিন অনুসারে, চলতি বছর এ পর্যন্ত মোট ১ লাখ ৪৪ হাজার ৩৭১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। যার মধ্যে ১ লাখ ৩৮ হাজার ৮০ জন হাসপাতাল ছেড়েছে। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৫ হাজার ৮৩৯ জন রোগী ভর্তি রয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।

গত বছর ডেঙ্গুতে মৃত্যু হয় ৪ শতাধিক মানুষের, শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১ লাখ ২ হাজারের বেশি।