২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১৫ মৃত্যু

গত এক দিনে যারা মারা গেছেন, তাদের মধ্যে ঢাকায় ৪ জন এবং ঢাকার বাইরে ১১ জন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2023, 06:35 PM

Updated : 02 Nov 2023, 06:35 PM

দেশে গত এক দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৭২৮ জন; এইডিস মশাবাহিত এই রোগে মৃত্যু হয়েছে আরও ১৫ জনের।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ভর্তি রোগীদের মধ্যে ৩৭৯ জন ঢাকা মহানগরে এবং ১৩৪৯ জন দেশের অন্যান্য বিভাগের হাসপাতালে ভর্তি হয়েছেন।

নতুন রোগীদের নিয়ে এ বছর সারাদেশে হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ২ লাখ ৭৪ হাজার ৮০৬ জন। তাদের মধ্যে ৯৯ হাজার ৯৩২ জন ঢাকার এবং ১ লাখ ৭৪ হাজার ৮৭৪ জন ঢাকার বাইরের বিভিন্ন জেলার।

গত এক দিনে যারা মারা গেছেন, তাদের মধ্যে ঢাকায় ৪ জন এবং ঢাকার বাইরে ১১ জন।

ডেঙ্গুতে এ বছর সব মিলিয়ে যে ১৩৭০ জন মারা গেছেন; তাদের ৮১৬ জন ঢাকায়, ৫৫৪ জন ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে মারা গেছেন।

বর্তমানে সারাদেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৬ হাজার ২৭০ জন ডেঙ্গু রোগী। তাদের ১৭৬২ জন ঢাকায় এবং ৪৫০৮ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি।

মাসের হিসাবে জানুয়ারিতে ৫৬৬ জন, ফেব্রুয়ারিতে ১৬৬ জন, মার্চে ১১১ জন, এপ্রিলে ১৪৩ জন, মে মাসে এক হাজার ৩৬ জন, জুন মাসে পাঁচ হাজার ৯৫৬ জন, জুলাই মাসে ৪৩ হাজার ৮৭৬ জন, অগাস্ট মাসে ৭১ হাজার ৯৭৬ জন, সেপ্টেম্বর মাসে ৭৯ হাজার ৫৯৮ জন এবং অক্টোবরে ৬৭ হাজার ৭৬৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। নভেম্বরে দুই দিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ হাজার ৬৩১ জন।

জানুয়ারিতে ৬ জন, ফেব্রুয়ারিতে ৩ জন, এপ্রিলে ২ জন, মে মাসে ২ জন, জুন মাসে ৩৪ জন, জুলাইয়ে ২০৪ জন, অগাস্টে ৩৪২ জন, সেপ্টেম্বর মাসে ৩৯৬ জন এবং অক্টোবর মাসে ৩৫৯ জনের মৃত্যু হয়েছে ডেঙ্গুতে। নভেম্বরের প্রথম ২ দিনে মৃত্যু হয়েছে ২২ জনের।