১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শ্বশুরবাড়িতে কিয়ারা, বিমানবন্দরে মিষ্টি বিতরণ

বিয়ের আগে যে জুটি এড়িয়ে চলতেন ক্যামেরা, বিয়ের পর সেই যুগলই বিমানবন্দরে নেমে উপস্থিত পাপারাজ্জিদের শুভেচ্ছা জানিয়ে মিষ্টি বিতরণ করেছেন।

শ্বশুরবাড়িতে কিয়ারা, বিমানবন্দরে মিষ্টি বিতরণ

কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রা

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2023, 12:21 PM

Updated : 09 Feb 2023, 12:21 PM

রাজস্থানের জয়সলমীরে সূর্যগড় প্রাসাদে সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে সাতপাকে বাঁধা পড়ার পর দিল্লিতে শ্বশুরবাড়িতে গেছেন বলিউড নায়িকা কিয়ারা আদভানি। বিয়ের আগে যে জুটি এড়িয়ে চলতেন ক্যামেরা, বিয়ের পর সেই যুগলই বিমানবন্দরে নেমে উপস্থিত পাপারাজ্জিদের শুভেচ্ছা জানিয়ে মিষ্টি বিতরণ করেছেন।

এনডিটিভি জানিয়েছেন, বিমানবন্দরে নববধূ কিয়ারার পরনে ছিল লাল আনারকলি সালোয়ার কামিজ; আর সিদ্ধার্থ পরেছিলেন লাল শেরওয়ানির সঙ্গে কাশ্মিরি শাল।

দিল্লি বিমানবন্দরে কিয়ারা-সিদ্ধার্থের একটি ভিডিও টাইমস অব ইন্ডিয়া পোস্ট করেছে ইনস্টাগ্রামে।

বুধবার জয়সলমীর থেকে কিয়ারা-সিদ্ধার্থ যখন দিল্লির উদ্দেশে রওনা দিয়েছিলেন, তখন তাদের দেখা গিয়েছিল সাদামাটা পোশাকে। বিয়ের পর ওই প্রথম ক্যামেরার সামনে আসা তাদের।

সাদা টি-শার্টের উপরে কালো জ্যাকেট আর জিন্স পরেছিলেন সিদ্ধার্থ। আর কিয়ারা পরেছিলেন কালো পোশাক, তার উপরে চাপিয়েছিলেন ছাইরঙা চাদর আর গলায় ছিল মঙ্গলসূত্র।

সে সময়ও নবদম্পতি গাড়ি থেকে নামামাত্র ঘিরে ধরেন পাপারাজ্জিরা। তাদেরও শুভেচ্ছা জানিয়ে একসঙ্গে ছবি তুলে দিল্লির উদ্দেশ রওনা হন বলিউডের আলোচিত এই জুটি।

মুম্বাই ও দিল্লি দু্ই জায়গাতেই বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হবে কিয়ারা-সিদ্ধার্থর। তবে এসবের মাঝেই একটি ওয়েব সিরিজে সিদ্ধার্থের শুটিংয়ের কাজ চলছে, আর কিয়ারাও কিছু কাজ নিয়ে ব্যস্ত। এসব কারণে শিগগিরই মধুচন্দ্রিমায় যাওয়া হচ্ছে না তাদের।

রাজস্থানের মরু শহর জয়সলমীরের সূর্যগড় প্রাসাদে অস্তমিত সূর্যকে সাক্ষী রেখে মঙ্গলবার বিবাহবন্ধনে আবদ্ধ হন ‘শেরশাহ’ জুটি।

২০২১ সালে ‘শেরশাহ’ সিনেমার শুটিং সেট থেকেই প্রেমের সম্পর্কে জড়ান সিদ্ধার্থ-কিয়ারা। তারপর এ জুটির প্রেম-বিয়ে নিয়ে আলোচনা কম হয়নি। জানুয়ারি মাসেও বিয়ে নিয়ে চুপ ছিলেন এই দম্পতি। অবশেষে চার হাত এক হয়েছে।

পুরনো খবর:

পুরানো খবর:

সিদ্ধার্থ-কিয়ারা: চোখে চোখ, হাতে হাত

পুরানো খবর:

তারকাদের প্রিয় রাজস্থানেই সাত পাকে বাঁধা সিদ্ধার্থ-কিয়ারা

পুরানো খবর:

‘সূর্যগড় প্রাসাদে’ বাজবে কিয়ারা-সিদ্ধার্থর বিয়ের সানাই

পুরানো খবর:

‘আমায় তো কেউ নিমন্ত্রণ করেনি’, নিজের বিয়ের খবরে বললেন সিদ্ধার্থ

পুরানো খবর:

ভরা মজলিসে নাচলেন সিদ্ধার্থ, বিয়ের কথায় পেলেন লজ্জা

পুরানো খবর:

নতুন বছরে বলিউডে প্রথম বিয়ে সিদ্ধার্থ-কিয়ারার?

পুরানো খবর:

এই যুগে বিয়ের খবর গোপন রাখা কঠিন: সিদ্ধার্থ