১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সিদ্ধার্থ-কিয়ারা: চোখে চোখ, হাতে হাত

দীর্ঘদিন প্রেমের কথা গোপন রাখলেও অবশেষে রাজকীয়ভাবেই বিয়ে সারলেন বলিউড তারকা কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রা। রাজস্থানের কেন্দ্রস্থলে অবস্থিত বিস্তীর্ণ দুর্গ-শৈলীর বিলাসবহুল হোটেল জয়সলমের সূর্যগড় প্রাসাদে মঙ্গলবার হল তাদের বিয়ের অনুষ্ঠান। পরিবার ও ঘনিষ্ঠজনসহ আমন্ত্রিত শ খানেক অতিথিকে নিয়ে কঠোর নিরাপত্তায় সেই আনুষ্ঠানিকতা সেরে দাম্পত্য জীবনের সূচনা করলেন তারা।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2023, 01:40 AM

Updated : 09 Feb 2023, 01:40 AM

Image

২০২১ সালে মুক্তি পাওয়া সিনেমা ‘শেরশাহ’র শুটিং সেটে সিদ্ধার্থ-কিয়ারার প্রেমের শুরু, দুই বছর বাদে বিয়ের পিঁড়িতে বসলেন তারা

Image

মঙ্গলবার ঘোড়ায় চড়ে কনের মুখ দেখতে যান বর সিদ্ধার্থ। বরযাত্রীর সঙ্গে ব্যান্ড পার্টিও ছিল। দুপরে সাত পাকে ঘোরেন তারা

Image

বিয়ের আয়োজনটি জাঁকালোই ছিল, তবে তা ছিল নিরাপত্তার চাদরে মোড়া। ফলে সবার ঢোকার বা সাক্ষী হওয়ার সুযোগ ছিল না

Image

এবিয়েতে আমন্ত্রিত অতিথি ছিল শ খানেক ব্যক্তি। তাদের মধ্যে বেশ কয়েকজন বলিউড তারাকা ছিলেন

Image

কিয়ারা-সিদ্ধার্থর বিয়ের আগের দুই দিন অর্থাৎ ৪ ও ৫ ফেব্রুয়ারি পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের নিয়ে মেহেদী, হলুদ ও সংগীতের অনুষ্ঠান হয়