২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

প্রকাশ্যে ‘জওয়ান’এর প্রথম গান

১৫ কোটি রুপি ব্যয় করে টানা ৫ দিন শুটিং করে বানানো হয়েছে জওয়ান’-এর গান ‘জিন্দা বান্দা’।

প্রকাশ্যে ‘জওয়ান’এর প্রথম গান

শাহরুখ খান

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2023, 09:49 PM

Updated : 31 Jul 2023, 10:13 PM

বলিউড তারকা শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘জওয়ান’-এর প্রথম গান ‘জিন্দা বান্দা’ মুক্তি পেয়েছে।

সোমবার সকালে ভক্তদের উদ্দেশ্যে ‘জিন্দা বান্দা’ শেয়ার করে টুইটারে শাহরুখ লেখেন, “জীবনের নীতির উপর যখন আঘাত আসে, তখন লড়াই করা প্রয়োজন। কারণ এই যুদ্ধটাই আমাদের বাঁচিয়ে রাখে।”

ওয়াসিম বারেলভির লেখা এই কথাটি ব্যবহারের জন্য তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অভিনেতা বলেন, “ওয়াসিম বারেলভি সাহেবকে ধন্যবাদ, তার চমৎকার এই কথাটি কিছুটা পরিবর্তন সাপেক্ষে ব্যবহারের অনুমতি দেওয়ার জন্য। গানটি লিখেছেন ইরশাদ কামিল এবং মিউজিক করেছেন আমার প্রিয় বন্ধু অনিরুদ্ধ।”

এক হাজার নারী নৃত্যশিল্পীর সাথে চেন্নাই, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, মাদুরাই ও মুম্বাইয়ে টানা ৫ দিন শুটিং করে ‘জিন্দা বন্দা’ বানানো হয়েছে বলে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে।

শোভির কোরিওগ্রাফিতে বানানো এ গানের পিছনে ব্যয় হয়েছে ১৫ কোটিরও বেশি রুপি।

এ গানে পুরনো লুকে নতুন ভাবে দর্শকের মন জয় করতে হাজির হয়েছেন শাহরুখ। জেলের সেট, চোখে কালো চশমা, লাল শার্ট পরে নেচেছেন বাদশা। গানের ছন্দ থেকে শুরু করে নাচে রয়েছে দক্ষিণী সিনেমার ছোঁয়া। কারণ গানটি পরিচালনা করেছেন ও গেয়েছেন দক্ষিণী সঙ্গীত পরিচালক অনিরুদ্ধ।

দক্ষিণের নির্মাতা অ্যাটলি কুমারের পরিচালনায় ‘জওয়ান’ বলিউডের সিনেমা হলেও তাতে দক্ষিণের কলাকুশলীদের প্রাধান্য বেশি। এ সিনেমায় দর্শকরা শাহরুখকে পাবেন দ্বৈত চরিত্রে।

এ সিনেমায় নায়িকা নয়নতারা ছাড়াও দক্ষিণী সুপারস্টার বিজয় সেতুপতি অভিনয় করেছেন। এছাড়া অতিথি চরিত্রে কাজ করেছেন বলিউডের সঞ্জয় দত্ত ও দীপিকা পাড়ুকোন।

আরও পড়ুন:

পুরানো খবর:

‘জওয়ান’ এর ট্রেইলার প্রকাশের দিনক্ষণ জানালেন শাহরুখ

পুরানো খবর:

‘জওয়ান’ নায়িকার ফার্স্ট লুক ভাইরাল

পুরানো খবর:

‘জওয়ান’ এর গুরুত্বপূর্ণ দৃশ্যের তথ্য ফাঁস

পুরানো খবর:

‘জওয়ান’ সেট থেকে শাহরুখ-দীপিকার ছবি ফাঁস

পুরানো খবর:

‘জওয়ানের’ গানের স্বত্ব থেকেই বিপুল আয়

পুরানো খবর:

‘জওয়ান’ এর মুক্তি পেছাল

পুরানো খবর:

‘জওয়ান’ এর ফাঁস হওয়ার ভিডিও সরাতে দিল্লি হাই কোর্টের নির্দেশ