১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘জওয়ান’ এর গুরুত্বপূর্ণ দৃশ্যের তথ্য ফাঁস

অ্যাকশনে ঠাসা এই সিনেমায় ট্রেন রেইড করার একটি দৃশ্য থাকছে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2023, 12:13 PM

Updated : 25 Jun 2023, 12:13 PM

বলিউডে ইদানিং সিনেমা মুক্তির তারিখ যত এগিয়ে আসে, সেই চলচ্চিত্রকে ঘিরে ফাঁস হয় নতুন নতুন তথ্য, ছবি বা ভিডিও। শাহরুখ খানের আগামী সিনেমা ‘জওয়ান’ নিয়েও নুতন একটি তথ্য জানাল টাইমস অব ইন্ডিয়া।

সংবাদমাধ্যমটি বলছে, অ্যাকশনে ঠাসা এই সিনেমায় ট্রেন রেইড করার একটি দৃশ্য থাকছে। টানটান উত্তেজনার সেই দৃশ্যে থাকছেন সিনেমার একাধিক নায়িকা। দৃশ্যটি চিত্রনাট্যের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ বলে ধরা হচ্ছে।

আগামী ৭ সেপ্টেম্বর বড় পর্দায় ‘জওয়ান’ নিয়ে আসছেন শাহরুখ। সেই হিসাবে সিনেমা মুক্তির বাকি আছে আড়াই মাস।

‘জওয়ান’ বলিউডের সিনেমা হলেও তাতে দক্ষিণের প্রাধান্য বেশি। শাহরুখের স্ত্রী গৌরি খানের প্রযোজনায় ‘জওয়ান’ এর পরিচালক দক্ষিণের নির্মাতা অ্যাটলি কুমার।

নায়িকার ভূমিকায় আছেন দক্ষিণের তারকা নয়নতারা। আরও আছেন দক্ষিণী সুপারস্টার বিজয় সেতুপতি। অতিথি চরিত্রে কাজ করেছেন বলিউডেরর সঞ্জয় দত্ত ও দীপিকা পাড়ুকোন।

হিন্দি, তামিল, তেলেগু, মালয়ালম এবং কন্নড়-এই চার ভাষায় ‘জওয়ান’ মুক্তি পাবে।

‘জওয়ান’ সিনেমার ট্রেইলার আসে গত বছর। ১ মিনিট ৩০ সেকেন্ডের টিজারে শাহরুখকে ভিন্ন রূপে দেখা যায়। শুধু এক চোখ বের করা এবং সারা মুখে ব্যান্ডেজে মোড়া শাহরুখ তখনই বুঝিয়ে দিয়েছিলেন এটি অ্যাকশনধর্মী সিনেমা। এ সিনেমায় শাহরুখকে সমাজের নানা অসঙ্গতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে দেখা যাবে।

‘জওয়ান’ মুক্তি পেলে সেটা হবে চলতি বছর শাহরুখের দ্বিতীয় সিনেমা। এ নায়কের পরের সিনেমা ‘ডাংকি’।

পুরনো খবর

পুরানো খবর:

‘জওয়ান’ এর মুক্তি পেছাল

পুরানো খবর:

‘জওয়ান’ এর ফাঁস হওয়ার ভিডিও সরাতে দিল্লি হাই কোর্টের নির্দেশ

পুরানো খবর:

‘জওয়ান’ সেট থেকে শাহরুখ-দীপিকার ছবি ফাঁস

পুরানো খবর:

শাহরুখের ‘জওয়ান’ সিনেমাতেও দীপিকা