২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

‘জ্যাক স্প্যারো’ হয়ে ফিরছেন ডেপ?

২০০৮ সালে জনি ডেপের বিরুদ্ধে সাবেক স্ত্রী হার্ডকে নির্যাতন করার অভিযোগ ওঠায় ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ থেকে ডেপকে বাদ দিয়েছিল ডিজিনি

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2022, 02:24 PM

Updated : 28 Oct 2022, 02:24 PM

কয়েক মাসের ব্যবধানে আবারও গুঞ্জন উঠেছে ‘ক্যাপ্টেন জ্যাক স্প্যারোকে’ নিয়ে; এবার যুক্ত হয়েছে টাকার অংকও।

মার্কা ম্যাগাজিন লিখেছে, ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ ফ্র্যাঞ্চাইজির কেন্দ্রীয় চরিত্রে জনি ডেপের ফেরার সম্ভবনা দেখা দিয়েছে। তবে আবারও তাকে জলদস্যু হিসেবে দেখতে চাইলে ৩০ কোটি ডলার গুনতে হবে প্রযোজনা প্রতিষ্ঠান ডিজনিকে।

সাবেক স্ত্রী অভিনেত্রী অ্যাম্বার হার্ডের বিরুদ্ধে মানহানির মামলা জেতার পর কয়েক মাস আগেও একবার এমন আওয়াজ উঠেছিল। তবে পরে সেই গুঞ্জন থিতিয়ে যায়।

অভিনয়ের জন্য জনি ডেপের প্রশংসা অনেক দিনের। কিন্তু পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান তাকে দুনিয়াজোড়া পরিচিতি এনে দেয়। চার বছরে এ ফ্র্যাঞ্চাইজির পাঁচটি সিনেমাতেই ক্যাপ্টেন জ্যাক স্প্যারোর ভূমিকায় অনবদ্য অভিনয় করেছেন হলিউড অভিনেতা ডেপ।

কিন্তু ২০০৮ সালে তার বিরুদ্ধে সাবেক স্ত্রী হার্ডকে নির্যাতনের অভিযোগ উঠলে সিরিজটি থেকে তাকে বাদ দেওয়া হয়। 

গুঞ্জন উঠেছে, মানহানির মামলার রায়ের আগেও ডিজনি ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান ৬’ এবং ‘ক্যাপ্টেন অব দা ব্ল্যাক পার্ল’ সিনেমা দুটির প্রস্তাব দিয়েছিল ডেপকে।

বিষয়টি উঠে আসে মামলার শুনানিতেও। সে সময় ডেপ আদালতে দাঁড়িয়ে ঘোষণা দিয়েছিলেন, ডিজনির প্রস্তবে তিনি রাজি নন, আগের চেয়ে বহুগুণ বেশি পারিশ্রমিক মিললেও না।

Image

জ্যাক স্প্যারো মানেই জনি ডেপ, এমন ধারণা এই সিরিজের অনেক ভক্তের।

এর মধ্যে মামলার রায় বেরিয়েছে। কনসার্টে গান, টিকটক, অ্যালবাম প্রকাশ, আঁকাআঁকি এবং সিনেমায় অভিনয় ও নির্মাণসহ বেশ কিছু কাজে ডেপ নিজেকে জড়িয়েছেন।

মার্কা ম্যাগাজিন লিখেছে, ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান ৬’ এবং ‘ক্যাপ্টেন অব দা ব্ল্যাক পার্ল’র শুরুর জীবন নিয়ে সিনেমায় ডিজনি ডেপকে আবার চাইছে বলে শোনা যাচ্ছে। ইতোমধ্যে চুক্তির খসড়াও নাকি তৈরি করা হয়েছে।

বলা হচ্ছে, ডেপের সঙ্গে মিটমাট করে ফেলার বিষয়ে ডিজনিও আশাবাদী। তবে সেজন্য ডিজনিকে ৩০ কোটি ডলার দিতে হবে বলে শোনা যাচ্ছে।

২০০৩ সালে এই সিরিজের প্রথম সিনেমা ‘দ্য কার্স অব দ্য ব্ল্যাক পার্ল’ নিয়ে দর্শকদের সামনে আসেন ডেপ। তিন বছর পর ২০০৬ আসে ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান: ডেড ম্যান’স চেস্ট’ নিসেমা।

এক বছর বাদেই ২০০৭ সালে মুক্তি পায় ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান: অ্যাট ওয়ার্ল্ডস এন্ড’। তারপর মুক্তি পায় ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান: অন স্ট্রেঞ্জার টাইডস’।

ডেপ অভিনীত এ ফ্রাঞ্চাইজির পঞ্চম এবং সর্বশেষ সিনেমাটি আসে ২০১৭ সালে, ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান: ডেড মেন টেল নো টেলস’। গোল বেঁধেছে ষষ্ঠ সিরিজে এসে।

মামলায় জয় পাওয়ার পর থেকে জনি ডেপ অনেকগুলো প্রজেক্টে হাত দিয়েছেন। ‘জান দ্যু বারি’ সিনেমায় ফরাসি সম্রাট পঞ্চদশ লুই হয়ে আসছেন জনি ডেপ। সিনেমায় শুটিংও শেষ হয়েছে।

এছাড়া ইতালিয়ান চিত্রকর আমেদেও মোদিয়ানির জীবনকে পর্দায় নিয়ে আসছেন হলিউড অভিনেতা জনি ডেপ; তবে অভিনয়ে নয়, দীর্ঘ ২৫ বছর পর সিনেমা পরিচালনায় ফিরছেন তিনি।

পুরনো খবর

যুক্তরাজ্যে জনি ডেপের হার কেন জয় হয়ে ফিরল যুক্তরাষ্ট্রে?  

জনি ডেপের ‘মানহানি’ করেছেন অ্যাম্বার হার্ড, সিদ্ধান্ত দিলেন জুরিরা  

মামলায় হারলেন জনি ডেপ

কীভাবে জনি ডেপের ‘চড় খেতে’ হয়েছিল, আদালতে বললেন অ্যাম্বার হার্ড

১০০ ঘণ্টায় শেষ হল হার্ড-ডেপ মামলার সাক্ষ্যগ্রহণ

মনে হচ্ছে, হলিউড আমাকে বয়কট করেছে: জনি ডেপ  

পুরনো খবর:

সম্রাট পঞ্চদশ লুই হয়ে বড় পর্দায় ফিরছেন জনি ডেপ
ডেপ-হার্ডের সেই মামলা নিয়ে তথ্যচিত্র
ডেপ নেই, তবে পাইরেটসে ফিরছে ‘পরিচিত’ এক মুখ
২৫ বছর পর নির্মাতার ভূমিকায় জনি ডেপ
টিকটকে জনি ডেপ, ফলোয়ারের বন্যা
‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’র নতুন সিনেমায় নেই জনি ডেপ