২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

ডেপ নেই, তবে পাইরেটসে ফিরছে ‘পরিচিত’ এক মুখ

সেই পরিচিত মুখ কে, তা জানায়নি ডিজনি।

ডেপ নেই, তবে পাইরেটসে ফিরছে ‘পরিচিত’ এক মুখ

জ্যাক স্প্যারো মানেই জনি ডেপ, এমন ধারণা এই সিরিজের অনেক ভক্তের।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2022, 06:53 PM

Updated : 27 Aug 2022, 06:53 PM

দর্শকদের প্রবল প্রত্যাশা ছিল জ্যাক স্প্যারোকে আবারও দেখবেন পাইরেটস সিরিজে। তবে ব্যাপক জনপ্রিয় এই জলদস্যুকে বাদ দিয়েই দর্শকদের ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান-৬’ সিনেমাটির কাজ শুরু হয়ে গেছে বলে জানাল ডিজনি।

ইনসাইড দ্য ম্যাগাজিন বললে, ডেপের অনুপস্থিতির খবরে ঝিমিয়ে পড়া কিছু ভক্তের জন্য সুখবর হল ফ্র্যাঞ্চাইজির নুতন সিনেমাটিতেও পুরনো এক অভিনেতাকে দেখ যাবে বলে নিশ্চিত করেছে ডিজনি। তাতেই আগ্রহ জন্মেছে জানতে, কে সেই অভিনেতা?

এর আগে ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান-৬’ এ অভিনেতা মার্গট রোবির নাম প্রধান ভূমিকায় শোনা গিয়েছিল।

সিনেমার প্রয়োজন জেরি ব্রুকহেইমার জানান, চিত্রনাট্য লেখার কাজ তারা এগিয়েছেন অনেকটাই। এবং আগের একটি পরিচিত মুখকেও রাখা হয়েছেন হলিউডের এই সিনেমাটিতে।

জেরি ব্রুকহেইমার নিশ্চিত সিনেমাটি ‘দারুণ’ হবে। তিনি বলেন, “আপাতত আমরা চিত্রনাট্য নিয়ে ব্যস্ত। দর্শকরা খুশি হবে একটি পুরনো মুখকে দেখতে পেয়ে। মূল লেখকদের একজন টেড ইলিয়ট এ ক্ষেত্রে সহযোগিতা করছেন, আমার মনে হয় চরিত্র সাজাতে তিনি যথেষ্ট দক্ষ।”

তবে ডেপের এক সহশিল্পীর ধারণা ভিন্ন।

‘জোশামি গিবস’ এর ভূমিকায় অভিনয় করা কেভিন ম্যাকন্যালি মনে করেন, ‘জ্যাক স্প্যারো’ চরিত্রে ডেপের আবার অভিনয় করায় তেমন কোন বাধাই ছিল না।

কেভিনও অনেক ডেপ ভক্ত ও দর্শকের সঙ্গে একমত যে, ডেপ ছাড়া পাইরেটসের কোনো সিরিজ ভাবা যায় না।

আবারও অনেকে এটাও ভাবেন যে ডেপকে বাদ দিয়ে নতুন পাইরেটসে অন্য কাউকে ভাবা যেতেও পারে বলে মন্তব্য করনে কেভিন। তবে নতুন সিরিজে পুরনো মুখ কে আসছেন সে বিষয়ে কোন আভাস দেননি এই অভিনেতা।

সাবেক স্ত্রী অ্যাকুয়াম্যান তারকা অ্যাম্বার হার্ডের সঙ্গে তুমুল আলোচিত মানহানির মামলা জয়ের পর গুজব ছড়িয়েছিল, জ্যাক স্প্যারো হয়ে আবারও সামনে আসছেন জনি ডেপ। স্বাভাবিকভাবেই দর্শক মস্তিষ্কে পাইরেটস অব দ্য ক্যারিবিয়ানে জলদস্যু মানেই ডেপ।

কিন্তু সে খবরকে পুরোপুরি উড়িয়ে দিয়ে ডেপের মুখপাত্র সংবাদমাধ্যমকে জানিয়ে দেন, ডেপের পাইরেটস হয়ে ফেরার খবর সম্পূর্ণ বানোয়াট।

সম্প্রতি জানা গেছে, ‘জান দ্যু বারি’ সিনেমায় ফরাসি সম্রাট পঞ্চদশ লুই হয়ে আসছেন জনি ডেপ। সিনেমায় ডেপের ফার্স্ট লুক প্রকাশ হয়েছে। এছাড়া ইতালিয়ান চিত্রকর আমেদেও মোদিয়ানির জীবনকে পর্দায় নিয়ে আসছেন হলিউড অভিনেতা জনি ডেপ; তবে অভিনয়ে নয়, দীর্ঘ ২৫ বছর পর সিনেমা পরিচালনায় ফিরছেন তিনি।

পাইরেটস অব দ্যা ক্যারিবিয়ান ফ্র্যাঞ্চাইজির পাঁচটিতেই ক্যাপ্টেন জ্যাক স্প্যারোর ভূমিকায় অনবদ্য অভিনয় করেছেন মার্কিন অভিনেতা ডেপ। ২০০৩ সালে এই সিরিজের প্রথম সিনেমা ‘দ্য কার্স অব দ্য ব্ল্যাক পার্ল’ করে দর্শকদের সামনে আসেন ডেপ। এর তিন বছর পর ২০০৬ আসে ডেপ নিজেকে তুলে ধরেন ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান: ডেড ম্যান’স চেস্ট’ ফিল্মে।

এর মাত্র এক বছর বাদেই ২০০৭ সালে মুক্তি পায় ডেপের ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান: অ্যাট ওয়ার্ল্ড এন্ড’। ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান: অন স্ট্রেঞ্জার অব ইয় ক্যারিবিয়ান’ নিয়ে পর্দা আসেন ডেপ। ডেপ অভিনীত এই ফ্রাঞ্চাইজির পঞ্চম এবং সর্বশেষ সিনেমাটি আসে ২০১৭ সালে, ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান: ডেড মেন টেল নো টেলস’। ছন্দপতন হল ষষ্ঠ সিরিজে এসে।