১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ফাগুন হাওয়ায় হাওয়ায় ভালোবাসার গান

ফাল্গুন আর ভালোবাসা মিলেমিশে একাকার; বিনোদন দুনিয়ার তারকারাও শামিল উৎসবে। ভক্তদের শুভেচ্ছা জানিয়ে তারা বলছেন, ভালোবাসার যেমন কোনো নির্দিষ্ট রঙ নেই, তেমনি ঘটা করে ‘ভালোবাসা’ জানাতেও বাধা নেই। আর দিনটি যদি হয় ঋতুরাজের অভিষেকের দিন, তাহলে সেই ভালোবাসা তো ফাগুন হাওয়ায় মিশে যাবেই!

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2023, 02:21 PM

Updated : 14 Feb 2023, 02:23 PM

Image

দিনের প্রথম ভাগেই বসন্তদিনের শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে ছোট পর্দার অভিনেত্রী মেহজাবিন চৌধুরী গানের পংক্তি তুলে ধরেছেন ইনস্টাগ্রামে। লিখেছেন, “বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিলো নেশা, কারা যে ডাকিলো পিছে, বসন্ত এসে গেছে…"।

Image

নায়িকা নুসরাত ফারিয়ার কাছে ভালোবাসার আরেক নাম ‘শ্রদ্ধা ও সম্মানবোধ’। তার ভাষায়, “অক্সিজেন ছাড়া যেমন মানুষ বাঁচে না, তেমনি বেঁচে থাকলেও ভালোবাসা ছাড়া মানুষ শান্তিতে থাকতে পারে না।“

Image

ভক্ত-স্বজনদের ফাল্গুনের শুভেচ্ছা জানিয়েছেন পরাণ-দামালের নায়িকা বিদ্যা সিনহা মিম। এই নায়িকার কথা হল, “ সবাইকে ভালোবেসে ভালো আছি, এটাই বড় কথা।”

Image

দিনের শুরুতে ভালোবাসার সংজ্ঞা, কারণ ব্যাখ্যা করে দীর্ঘ পোস্ট দিয়েছেন ঢাকা-কলকাতার অভিনেত্রী জয়া আহসান। জয়া মনে করেন, ভালোবাসার মধ্যে আছে কাউকে স্বতঃস্ফূর্তভাবে দেওয়ার আনন্দ। আর সত্যি সত্যি ভালোবাসতে শেখা সম্ভব হলে পৃথিবীর বেদনার বড় ছায়াটা সরে যায়।

Image

নাটক-চলচ্চিত্রের অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা নিজের ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, “মানুষ সবকিছু করে দিন শেষে ভালো থাকতে, আর ভালো থাকাটা এনে দেয় সব সম্পর্কের ভালোবাসা।“

Image

সিনেমা ‘উনিশ২০’এর কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অভিনেতা আরেফিন শুভ। দীর্ঘদিন পর এই সিনেমার মধ্য দিয়ে জুটি বেঁধেছেন আরিফিন শুভ ও অভিনেত্রী আফসান আরা বিন্দু।

Image

সোশ্যাল মিডিয়ায় দারুণ সক্রিয় ঢাকাই সিনেমার নায়িকা পরীমনি এমন দিনে ছবি পোস্ট করবেন না, তা হয় না। লাল বেলুন দিয়ে সাজানো ঘরে ‘রক্তিম ভালোবাসার’ ছবি ফেইসবুকে দিয়েছেন পরীমনি।

Image

‘আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, সুরের বাঁধনে’- এই ক্যাপশনের ছবির মানুষটি মডেল ও অভিনেত্রী পূজা চেরি। অবশ্য কার সঙ্গে ‘প্রাণ’ বেঁধেছেন পূজা, তা জানাননি।

Image

নায়িকা আজমেরী হক বাঁধন ভালোবাসার দিনে জানালেন, ‘গুটি গুটি পায়ে তার গুটি সিনেমা এগুচ্ছে।“

Image

বাংলা নাটকের অভিনেতা সজল নূর ফেইসবুকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘প্রকৃতিতে আজ বসন্ত ধরা দিক আর না দিক, প্রত্যেকটি মানুষের জীবনে বসন্ত ধরা দিক। সুন্দর হোক প্রতিটি জীবন ।“

Image

“কি জানি কিসের লাগি প্রাণ করে হায় হায়..! ভালোবাসা সবাইকে.. ” পোস্টটি  টেলিভিশন-মঞ্চের অভিনেত্রী রুনা খানের।

Image

মাসখানেক আগে বাবাকে হারানো অভিনেতা চঞ্চল চৌধুরীর ‘হাহাকার’ তোলা পোস্ট সোশ্যাল মিডিয়ায়। “ওখানেও বসন্ত ছিলো, লাল সবুজের রঙীন সময় ছিল… মায়ের কপালের লাল সিঁদুর মুছে দিয়ে বসন্ত বয়ে যায় তপ্ত দিনে… বসন্ত তাঁদেরও ছিল… হায় বসন্ত!!! ভালোবাসার বসন্তে সকল বাবা মা ভালো থাকুন… ভালো থাক সকল সন্তান।”

Image

ছবিটি পোস্ট করে অভিনেতা মোশাররফ করিম লিখেছেন, ‘ভালোবাসা দিবসের নাটক’।

Image

ব্যতিক্রমী এই ছবি ও পোস্টটি আভিনেতা সাজু খাদেমের। তার চাওয়া, ‘ভালোবাসা বেঁচে থাক, ঘিরে থাক সবুজ হয়ে।‘