১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

'ইত্যাদিতে' তিন তারকা দম্পতি নিয়ে মিউজিক্যাল ড্রামা

তিনটি ভিন্ন ঘটনা গানের মাধ্যমে তুলে ধরেছেন শহীদুজ্জামান সেলিম ও রোজী সিদ্দিকী, এফ এস নাঈম ও নাদিয়া আহমেদ এবং ইন্তেখাব দিনার ও বিজরী বরকতউল্লাহ।

'ইত্যাদিতে' তিন তারকা দম্পতি নিয়ে মিউজিক্যাল ড্রামা
এফ এস নাঈম ও নাদিয়া আহমেদ, ছবি: ফাগুন অডিও ভিশনের সৌজন্যে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2025, 11:00 AM

Updated : 26 Aug 2026, 12:20 PM

দেশের দর্শকপ্রিয় তিন তারকা দম্পতিকে নিয়ে ম্যাগাজিন অনুষ্ঠান 'ইত্যাদিতে' এবার থাকছে বিশেষ মিউজিক্যাল ড্রামা।

প্রযুক্তি নির্ভর এই যুগে মানুষকে সচেতন করতে তিনটি ভিন্ন ঘটনা গানের মাধ্যমে তুলে ধরেছেন শহীদুজ্জামান সেলিম ও রোজী সিদ্দিকী, এফ এস নাঈম ও নাদিয়া আহমেদ এবং ইন্তেখাব দিনার ও বিজরী বরকতউল্লাহ।

ঈদের পরদিন বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে রাত ৮টার বাংলা সংবাদের পর প্রচার হবে 'ইত্যাদি'।

এই মিউজিক্যাল ড্রামা নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনায় আছেন হানিফ সংকেত।

শহীদুজ্জামান সেলিম ও রোজী সিদ্দিকী। ছবি: ফাগুন অডিও ভিশনের সৌজন্যে।

শহীদুজ্জামান সেলিম ও রোজী সিদ্দিকী

বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, জীবনের সব ক্ষেত্রে এখন প্রযুক্তির প্রয়োজনীয়তা অপরিসীম হলেও এর সঠিক ব্যবহার না করতে পারার কারণে মানুষ বিপদেও পড়ছে ।

এই বিষয়টিকে উপজীব্য করে নির্মিত হয়েছে সচেতনতামূলক এই মিউজিক্যাল ড্রামা।

এই মিউজিক্যাল ড্রামায় কণ্ঠ দিয়েছেন অভিনেতা ও সংগীতশিল্পী ফজলুর রহমান বাবু। তিনি নিজেও এখানে অভিনয় করেছেন।

তার সঙ্গে আরো অভিনয় করেছেন মোমেনা চৌধুরী, আনোয়ার শাহী ও র‌্যাপ শিল্পী মাহমুদুল হাসান।    

ইন্তেখাব দিনার ও বিজরী বরকতউল্লাহ। ছবি: ফাগুন অডিও ভিশনের সৌজন্যে।

ইন্তেখাব দিনার ও বিজরী বরকতউল্লাহ

গানের বিষয়বস্তু এমন, মধ্যবিত্তের অর্থনৈতিক টানাপোড়েনে সংসারের ঘানি টানতে টানতে অনেকেরই জীবন অতিষ্ঠ। তেমনি এক মধ্যবয়সী ব্যক্তি ঘরে-বাইরে, অফিসে-রাস্তায় অতিষ্ঠ হয়ে জীবনের সব ক্ষোভ উগরে দেন গানের মাধ্যমে।