২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ডায়েট কন্ট্রোল ও দুঃশ্চিন্তায়’ অসুস্থ হয়ে তিশার হাসপাতালবাস

হাসপাতালে যাওয়ার খবর তিশা নিজেই দিয়েছেন ফেইসবুকে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2023, 03:31 PM

Updated : 08 Aug 2023, 04:50 PM

জ্বরে ভুগে হাসাপাতাল ঘুরে বাড়ি ফিরেছেন দেশের ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা।

তবে সেই জ্বরের কারণ ডেঙ্গু বা চিকুনগুনিয়া নয়। একটু বেশি ডায়েট কন্ট্রোল ও দুঃশ্চিন্তা করায় অসুস্থ হয়েছিলেন তিশা।

হাসপাতালে যাওয়ার খবর তিশা নিজেই দিয়েছেন ফেইসবুকে। লিখেছেন কয়েকদিন ধরে তিনি অসুস্থ ছিলেন। রোববার থেকে জ্বর বেড়ে যাওয়ায় শরীর বেশি খারাপ হয়। এরপর তিনি রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হন।

তিশা বলেছেন জ্বরের সঙ্গে শরীরে ব্যথাও ছিল।

হাসপাতালে ভর্তির পর প্রথমে শরীর আরও খারাপ হয় বলে জানান এই অভিনেত্রীর। তারপর চিকিৎসা শুরু হলে ধীরে ধীরে জ্বর নামে, সুস্থ বোধ করেন তিনি।

পুরনো খবর:

ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ফাঁসে ক্ষুব্ধ তানজিন তিশা
এবার নিউ ইয়র্কের মালাবায় তানজিন তিশা
তানজিন তিশা যখন মেক্সিকোয় সাগর তটে
ওয়েব সিরিজে তানজিন তিশা

এরপর সোমবার বাসায় ফেরেন এই অভিনেত্রী।

কমেন্ট বক্সে অনেকের প্রশ্নে ছিল, কেন এমন হল? এবং চিকিৎসকের পরীক্ষা-নিরীক্ষায় কিছু ধরা পড়লো কী না।

তিশা বলেছেন, তিনি ডেঙ্গু জ্বর, চিকুনগুনিয়াসহ নানা ধরনের পরীক্ষা করিয়েছেন। সেসব কিছু নয়। কিছুদিন ধরে বেশি বেশি ডায়েট কন্ট্রোল করছিলেন তিনি। এছাড়া কিছু বিষয় নিয়ে দুশ্চিন্তাও করছিলেন।

চিকিৎসকের ধারণা, এসব কারণেই জ্বরে পড়েন তিশা।