১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

সুলতান সুলেমানের প্রাসাদে ফারিণ

অভিনেত্রী তাসনিয়া ফারিণ যে ঘুরে বেড়াতে ভালোবাসেন, সেটি আর কারও অজানা নয়। ফারিণের সোশাল মিডিয়ায় নানা সময়ের ছবিই বলে দেয়, কাজের অবসর মিললেই বাড়ি থেকে বেরিয়ে পড়েন তিনি। এবার ফারিণ যার বাড়িতে গিয়েছেন, তিনি জগৎবিখ্যাত, অন্তত বাংলাদেশের মানুষ তাকে এক নামে চেনে। তিনি হলেন অটোমান সাম্রাজ্যের খ্যাতিমান শাসক সুলতান সুলেমান। তুরস্কে সুলতানের প্রাসাদে ঘোরাঘুরির কিছু ছবি ফারিণ দিয়েছেন তার ফেইসবুকে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2024, 12:52 PM

Updated : 27 Apr 2024, 12:52 PM

Image

তুরস্কের ইস্তাম্বুলে সুলতান সুলেমানের টপকাপি প্রাসাদের ভেতরে তাসনিয়া ফারিণ।

Image

তুরস্কের ঐতিহাসিক শহর, শহরের প্রাচীন স্থাপনা, সবুজ পাহাড়, নীল সমুদ্র, হট এয়ার বেলুনে, কেবল কারে চড়াসহ নানা জায়গায় ঘুরছেন ফারিণ।

Image

তুরস্কের আগে এশিয়ার ইরানেও ঘুরেছেন তিনি। তবে স্বামী রেজওয়ান রাফিদ আহমেদের সঙ্গে রোজার ঈদ করেছেন তুরস্কে।

Image

এবারে ঈদে গায়িকা হিসেবে টেলিভিশনের পর্দায় অভিষেক হয়েছে ফারিণের। ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে তাহসানের সঙ্গে ‘রঙে রঙে রঙিন হব’ শিরোনামে একটি গানে কণ্ঠ দিয়েছেন ফারিণ।