২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবার নিউ ইয়র্কের মালাবায় তানজিন তিশা

তার ভাষায়, মাঝেমধ্যে সবকিছুকে একটু ভিন্নভাবে দেখার জন্য দৃষ্টিভঙ্গির পরিবর্তন প্রয়োজন।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2022, 06:27 PM

Updated : 11 Nov 2022, 06:30 PM

Image

তিশা মালবায় বেড়াতে, নাকি শুটিংয়ে? তা অবশ্য জানা যায়নি। এটাও জানা যায়নি, এই ছবিগুলো কোন নাটক বা বিজ্ঞাপনচিত্রের জন্য তোলা কিনা।

Image

তিশা যে বেড়াতে পছন্দ করেন সেটা তার ফেইসবুক ও ইনস্টাগ্রাম হ্যান্ডেল দেখলেই বোঝা যায়। এর আগে মেক্সিকো, কাশ্মির ও লাদাখে বেড়ানোর ছবি তিনি প্রকাশ করেছেন সোশাল মিডিয়ায়।

Image

নাটকের আগে তিশা করতেন মডেলিং। করেছেন মিউজিক ভিডিও। ২০১৪ সালে রেদওয়ান রনির পরিচালনায় টিভি ফিকশন ‘ইউ-টার্ন’ এ অভিনয় তাকে আলোচনায় আনে।

Image

খোলা চুলে নীল পোশাকে উচ্ছ্বসিত তানজিন তিশা।