১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ভাষার মাসজুড়ে শিল্পকলার যত আয়োজন

এই আয়োজন চলবে সারাদেশের বিভিন্ন বিভাগ, জেলা এবং কেন্দ্রীয় পর্যায়ে।

ভাষার মাসজুড়ে শিল্পকলার যত আয়োজন
ফেব্রুয়ারি মাস জুড়ে শিল্পকলায় চলবে ‘বহুভাষিক উৎসব’

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2025, 09:45 PM

Updated : 26 Aug 2026, 11:46 AM

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ফেব্রুয়ারি মাসজুড়ে চলবে ‘বহুভাষিক উৎসব’। 

মাসব্যাপী এই আয়োজন চলবে সারাদেশের বিভিন্ন বিভাগ, জেলা এবং কেন্দ্রীয় পর্যায়ে।

শিল্পকলা একাডেমির জনসংযোগ বিভাগ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আয়োজিত অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে ভিন্ন জাতিগোষ্ঠীর ভাষা এবং সাংস্কৃতিক ঐতিহ্য বিষয়ক লেকচার ওয়ার্কশপ, প্রথম মুনীর চৌধুরী জাতীয় নাট্যোৎসব, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নাট্য উৎসব।

আরও রয়েছে বহুভাষিক চলচ্চিত্র প্রদর্শনী, জাতিগোষ্ঠী বিচ কার্নিভাল, মনীষী স্মরণ অনুষ্ঠান, কিশোর-কিশোরীদের নিয়ে আলোকচিত্র কর্মশালা এবং শাস্ত্রীয় সংগীত ও শাস্ত্রীয় নৃত্য উৎসবসহ নানান বর্ণিল অনুষ্ঠানমালা।

আয়োজনে যা যা 

আগামী ১০ ফেব্রুয়ারি বান্দরবান জেলায় হবে ‘পার্বত্য সম্প্রীতি উৎসব ২০২৫’ এবং চট্টগ্রামে আয়োজন করা হবে ‘ভক্তিমূলক সংগীত সন্ধ্যা। যেখানে সুফী, বৌদ্ধ, শ্যামা ও চার্চ সংগীত পরিবেশন করা হবে।

১২ থেকে ১৫ ফেব্রুয়ারি বগুড়ায় বসছে ‘ইলিয়াস মেলা ২০২৫’।  

১৫ ফেব্রুয়ারি শেরপুর জেলায় হবে ‘কোচ, হোদি এবং অন্যান্য জাতিগোষ্ঠীর সম্প্রীতি সমারোহ’।

ফেব্রুয়ারির ১৬, ২৪ এবং ২৭ তারিখে জামালপুর, কক্সবাজার এবং সিলেটে আয়োজন করা হবে ‘ভিন্ন জাতিগোষ্ঠীর ভাষা এবং সাংস্কৃতিক ঐতিহ্য বিষয়ক লেকচার ওয়ার্কশপ’।  

১৬ থেকে ২৭ তারিখে হবে ‘মনীষী স্মরণ অনুষ্ঠান’। যেখানে আলমগীর কবির, তারেক মাসুদ, আব্দুল জব্বার খান, মৃণাল সেন, ডি এল রায় ও জিয়া হায়দারকে স্মরণ করা হবে।

১৭ তারিখে ময়মনসিংহ ও বগুড়ায় ‘গীতি আলেখ্য’ এবং ১৮তে মুন্সীগঞ্জে ‘তৃণমূল মানুষের সাথে সাংস্কৃতিক অনুষ্ঠান’ আয়োজিত হবে।

১৯ তারিখে জাতীয় সংসদ ভবনের সামনে ‘বিপিএলের সমাপনী অনুষ্ঠানে’ থাকবে বিশেষ পরিবেশনা।

২১ ফেব্রুয়ারি ‘মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হবে।

শিল্পকলা একাডেমি ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের যৌথ আয়োজনে ১৯ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সোহরাওয়ার্দী উদ্যান মুক্তমঞ্চে ‘অমর একুশে নাট্য উৎসব’ চলবে।

কক্সবাজারে ২১ থেকে ২৩ তারিখ পর্যন্ত ‘জাতিগোষ্ঠী বিচ কার্নিভাল ২০২৫’ এবং সিলেটে ২৮ ফেব্রুয়ারি ‘খাসিয়া এবং অন্যান্য জাতিগোষ্ঠীর সম্প্রীতি সমারোহ ২০২৫’ অনুষ্ঠিত হবে।

বরিশাল ও রাজশাহীতে ২০ থেকে ২২ ফেব্রুয়ারি ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নাট্য উৎসব’ আয়োজন করা হবে।

ঢাকায় ২২ থেকে ২৩ ফেব্রুয়ারি ‘যাত্রাপালা রচনা কর্মশালা’ আয়োজিত হবে।

'ভাষার বৈভব' নামের ক্যালিগ্রাফি বা লিখনশিল্প প্রদর্শনী হবে ১৫ ফেব্রুয়ারি। যেখানে ভাষা আন্দোলনের মাসে বাংলা, আকৃত্তি ও অন্যান্য ভাষার ক্যালিওগ্রাফারদের কাজ উপস্থাপন করে লিখন শিল্পের উদযাপন করা হবে।    

২২ ফেব্রুয়ারি হবে চলমান ক্যালিগ্রাফি প্রদর্শনী উপলক্ষ্যে আয়োজিত কর্মশালা ‘অক্ষরের অতীত ও বর্তমান’।  

‘বৈষম্যহীন বাংলাদেশ: দেহঘড়ি’ শিরোনামে পারফরম্যান্স আর্ট কর্মসূচি বাস্তবায়ন করা হবে ২৪ ফেব্রুয়ারি।

২৪ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজিত হবে ‘শাস্ত্রীয় সংগীত ও শাস্ত্রীয় নৃত্য উৎসব’।

এছাড়াও ফেব্রুয়ারিতে নড়াইল, খুলনা, বরগুনা, ভোলা, বরিশাল, পটুয়াখালী, রংপুর, গাইবান্ধা, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, নওগাঁ, রাজশাহী এবং সিরাজগঞ্জ জেলায় আয়োজিত হবে ‘অ্যাক্রোবেটিক প্রর্দশনী’।  

নারায়ণগঞ্জ, জামালপুর, গোপালগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, খুলনা, যশোর, দিনাজপুর, পটুয়াখালী, ঝালকাঠি, বরগুনা, সিলেট, রাজশাহী ও বরিশালে ‘বহুভাষিক চলচ্চিত্র প্রদর্শনী’ করা হবে।

‘জননাট্য: শিল্পের পথচলার বৈষম্যহীন নাট্যযাত্রা’ কর্মসূচির আওতায় বিভিন্ন জেলায় নাট্য প্রদর্শনী আয়োজিত হবে।

নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগ এবং গবেষণা ও প্রকাশনা বিভাগের যৌথ আয়োজনে ‘পাহাড়ের ছবি, পাহাড়ের চলচ্চিত্র’ প্রদর্শনীর আয়োজন করা হবে।

সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের ব্যবস্থাপনায় নড়াইল, বরগুনা, মুন্সীগঞ্জ, রাজশাহী ও ঢাকায় ‘তারুণ্যের উৎসব ২০২৫ ও ব্যান্ড সংগীত অনুষ্ঠান আয়োজন করা হবে।

এছাড়া এই মাসে ‘সাধুমেলা’ অনুষ্ঠিত হবে ঢাকা, নীলফামারী, গাইবান্ধা ও চাঁপাইনবাবগঞ্জ জেলায়।