Published : 08 Mar 2020, 05:37 PM
বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের তরফ থেকে রোববার বিকালে তার হাতে সনদটি তুলে দেওয়া হয় বলে গ্লিটজকে জানান এ নির্মাতা।
“নিজের প্রথম চলচ্চিত্র হিসেবে ‘বিশ্বসুন্দরী’র সেন্সর ছাড়পত্র পাওয়ায় আমি দারুণ খুশি। সেটি আবার নারী দিবসে হাতে পেলাম- সেটি আমার জন্য ভালো লাগার।”

তিনি জানান, শিগগিরই প্রযোজকের সঙ্গে কথা বলে বিশেষ দিন দেখে ছবির মুক্তির তারিখ ঘোষণা করা হবে।
২০১৯ সালের ভালোবাসা দিবসে ছবির ঘোষণা দেওয়া হয়; বিজয় দিবসে শুটিং শুরু হয়। আর নারী দিবসে এসে সেন্সর ছাড়পত্র পায় ছবিটি।
সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেডের প্রযোজনায় নির্মিত এ চলচ্চিত্রে অভিনয় করেছেন পরীমনি, সিয়াম আহমেদ, আলমগীর. চম্পাসহ আরও অনেকে।