Published : 21 Jul 2023, 03:53 PM
ছবিগুলোর ক্যাপশনে ২৮ বছর বয়সী মডেল জিজি হাদিদ যা লিখেছেন, তার বাংলা করলে দাঁড়ায় সেই পুরনো প্রবাদ– “শেষ ভালো যার, সব ভালো তার।“
কেন হাদিদের শেষটা ‘ভালো হয়েছে’ জানতে হলে তার কদিন আগের কর্মকাণ্ডের খবরে ঢুঁ মারতে হবে। বন্ধুকে নিয়ে হাদিদ এই দ্বীপে আসেন ছুটি কাটাতে। সঙ্গে ছিল গাঁজা। বিমানবন্দরে কাস্টমস কর্মকর্তাদের হাতে গাঁজাসহ ধরা পড়ে তাদেরকে যেতে হয় আদালতের কাঠগড়ায়।
বিচারকের জেরার মুখে দোষ ‘স্বীকার করে’ এক হাজার ডলার জরিমানা গুণে অবশেষে বন্ধুসহ জামিনে মুক্ত হন হাদিদ।
ঘোরাঘুরির ফাঁকে নানা ধরনের খাবার চেখে দেখছেন হাদিদ; ভক্তদের সেই খাবারের ছবি দেখাতেও ভোলেননি এই মডেল।
পুরনো খবর:
পুরানো খবর:
গাঁজা নিয়ে অবকাশে হাদিদ, বিমান থেকে নামতেই ধরাপুরানো খবর:
জিজি হাদিদকে চুমু খাওয়া নিয়ে মুখ খুললেন বরুণপুরানো খবর:
ডিক্যাপ্রিও কি তবে জিজি হাদিদে মজেছেন?