১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

১১ অগাস্ট পর্দায় আসছে দেবের ‘ব্যোমকেশ ও দুর্গরহস্য’

চলতি বছর ১১ আগস্ট পেক্ষাগৃহে মুক্তি পাবে, ‘ব্যোমকেশ ও দুর্গরহস্য’

১১ অগাস্ট পর্দায় আসছে দেবের ‘ব্যোমকেশ ও দুর্গরহস্য’

দীপক অধিকারী দেব।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2023, 05:55 PM

Updated : 11 Jun 2023, 05:55 PM

দেব অভিনীত শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ‘দুর্গরহস্য’ অবলম্বনে নির্মিত সিনেমা ‘ব্যোমকেশ ও দুর্গরহস্য’ এর শুটিং শেষ হয়েছে।

মুক্তির দিনক্ষণ জানিয়ে রোববার ইনস্টাগ্রামে একটি ছবি দিয়ে দেব নিজেই শুটিং শেষ হওয়ার এই ঘোষণা দিয়েছেন।

ক্যাপশনে লিখেছেন, “যাই বল… দারুণ হলো। যার শেষ ভালো তার সব ভালো। ব্যোমকেশ ও দুর্গ রহস্য’-র শুটিং আজ শেষ হলো। দেখা হচ্ছে সিনেমা হলে।”

গতমাসে ব্যোমকেশ হিসেবে ইনস্টাগ্রামে নিজের লুক প্রকাশ করেছিলেন দেব। সিনেমাটিতে অজিত হিসেবে অভিনয় করেছেন অম্বরীশ ভট্টাচার্য ও সত্যবতী হয়েছেন রুক্মিণী মৈত্র। কলকাতায় শুটিংয়ের পর কিছুদিন আগে সিনেমার পুরো ইউনিট শুটিং সারতে মধ্যপ্রদেশে পাড়ি জমিয়েছিল।

বিরসা দাশগুপ্ত পরিচালিত  ‘ব্যোমকেশ ও দুর্গরহস্য’ প্রযোজনা করছে ‘দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স’ এবং ‘শ্যাডো’ নামের দুই প্রযোজনা সংস্থা। চলতি বছর ১১ অগাস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

একই গল্প নিয়ে ওয়েব সিরিজে ব্যোমকেশ হয়ে আসছেন অনির্বাণ ভট্টাচার্য। সিরিজটি পরিচালনা করবেন নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়।

এর আগে ব্যোমকেশের ভূমিকায় অভিনয় করেছেন আবির চট্টোপাধ্যায়, যীশু সেনগুপ্ত এবং ধৃতিমান চট্টোপাধ্যায়ের মত অভিনেতারা। 

কয়েক বছর ধরে কলকাতার সিনেমায় প্রাধান্য পাচ্ছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত গোয়েন্দা সিরিজ ‘ব্যোমকেশ’ এর গল্প। বড় বড় প্রযোজনা সংস্থা অর্থলগ্নি করছে এই চরিত্র নিয়ে সিনেমা বানাতে। 

প্রয়াত পরিচালক ঋতুপর্ণ ঘোষের পর অঞ্জন দত্ত, দেবালয় ভাট্টাচার্যের মত নির্মাতারা ব্যোমকেশকে পর্দায় এনেছেন। 

পরিচালকদের কেউ কেউ শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস থেকে ‘ব্যোমকেশ’কে হুবহু সেলুলয়েডে তুলে ধরেছেন। কেউ আবার সত্যান্বেষী ব্যোমকেশ, তার স্ত্রী সত্যবতী এবং বন্ধু অজিত চরিত্রকেই শুধু শরদিন্দুর উপন্যাস থেকে ধার করেছেন, আর গল্প লিখেছেন নিজে। 

আরও পড়ুন:

পুরানো খবর:

‘ব্যোমকেশ’ দেবের ‘ফার্স্টলুক’

পুরানো খবর:

‘ব্যোমকেশ ও পিঁজারপোল’ এর ট্রেইলারে রহস্যের ঘনঘটা

পুরানো খবর:

ব্যোমকেশ হয়ে দুই প্রদেশে শুটিং করবেন দেব ও অনির্বাণ

পুরানো খবর:

এবারে সত্যান্বেষী ‘ব্যোমকেশ’ কলকাতার দেব

পুরানো খবর:

মৌমাছির কবলে পড়ে নাজেহাল সৃজিতের ব্যোমকেশ টিম