ছেলের মা হলেন সামান্থা
সামান্থা-রাজ ছেলের নাম রেখেছেন দেব নিদিমোরু।
মা-বাবা হয়েছেন দক্ষিণ ভারতের অভিনেত্রী সামান্থা রুথ প্রভু ও পরিচালক রাজ নিদিমোরু।
এই দম্পতির ঘরে এসেছেন পুত্র সন্তান। এনডিটিভি জানিয়েছে, সন্তানের জন্মের খবর তারা প্রকাশ্যে এনেছেন শুক্রবার। সামান্থা-রাজ ছেলের নাম রেখেছেন দেব নিদিমোরু।
ইনস্টাগ্রামে দেওয়া ছবিতে দেখা যায়, নবজাতকের হাত আঁকড়ে রয়েছে মা–বাবার আঙুল।
পোস্টে লিখেছেন, “আমাদের সুন্দর ছোট্ট ছেলে, দেব নিদিমোরু। হৃদয় আনন্দে ভরে উঠেছে।”
সবার অভিনন্দন বার্তায় ভরে উঠেছে এই পোস্টের মন্তব্যের ঘর।
আইটেম গানে নাচ, অ্যাকশন সিরিজে অভিনয়, বিচ্ছেদের যন্ত্রণা ভুলে আবার জটিল রোগের সঙ্গে লড়াই—সিনেমার মতই এক জীবন সামন্থার।
তার গর্ভধারণের খবর প্রথম আসে জুন মাসে। গত ২৪ জুন হায়দরাবাদে ‘মা ইনতি বাঙ্গারাম’ সিনেমার সাফল্য উদ্যাপনের অনুষ্ঠানে প্রথমবার গর্ভধারণের খবর প্রকাশ্যে আনেন তিনি।
পরে সামাজিক যোগাযোগমাধ্যমেও গর্ভাবস্থার নানা মুহূর্ত ভাগ করে নেন। সেপ্টেম্বরে সামান্থার সাধ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নভেম্বরের শুরুতে নিজের মাতৃত্বকালীন একটি ছবি প্রকাশ করেন অভিনেত্রী।
সামান্থা–রাজের পরিচয় হয় জনপ্রিয় ওয়েব সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান’-এর কাজের সময়। পরে বিভিন্ন অনুষ্ঠানে তাদেরকে একসঙ্গে দেখা যাওয়ায় দুজনের সম্পর্ক নিয়ে গুঞ্জন বাড়তে থাকে। গত বছরের ১ ডিসেম্বর ‘ফ্যামিলি ম্যান’ পরিচালক রাজকে বিয়ে করেন সামান্থা।
এখান দুজন ফের একসঙ্গে কাজ করেছেন ‘মা ইনতি বানগারাম’ সিনেমায়; পরিচালনা করেছেন নন্দিনী রেড্ডি। পারিবারিক অ্যাকশন-কমেডি ঘরানার সিনেমার চিত্রনাট্য লিখেছেন রাজ নিদিমোরু ও বসন্ত মারিঙ্গান্তি।
সামান্থা এর আগে দক্ষিণি অভিনেতা নাগা চৈতন্যকে বিয়ে করেছিলেন। তাদের সেই সংসার টিকেছির চার বছর।
২০২২ সালের অক্টোবরে সামান্থা সোশাল মিডিয়ায় জানিয়েছিরেন তিনি মায়োসাইটিস নামের রোগে আক্রান্ত হয়েছেন। তখন তিনি লিখেছিলেন, রোগটি দ্রুত নিয়ন্ত্রণে আসবে বলে আশা করলেও সুস্থ হতে প্রত্যাশার চেয়ে বেশি সময় লাগছে।
এই রোগের সঙ্গে কয়েক বছর ধরে লড়াই করেন সামন্থা । সে সময় হাতে কোনো কাজও নেননি। পরে সুস্থ হয়ে কাজে ফিরেছেন তিনি।
