২০ নভেম্বর ২০২৬, ০৫ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীর গুলশানে অর্কিড প্রদর্শনী

নানা জাতের অর্কিডের সমাহারে শুক্রবার ঢাকার গুলশানে শুরু হয়েছে বাংলাদেশ অর্কিড সোসাইটির বার্ষিক প্রদর্শনী। দুই দিনব্যাপী এ আয়োজনে সদস্যদের সংগ্রহে থাকা দেশি-বিদেশি নানা জাতের অর্কিড প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে। ১৯৮৯ সাল থেকে প্রতিবছর এ প্রদর্শনীর আয়োজন করে আসছে সংগঠনটি। প্রদর্শনী চলবে শনিবার সন্ধ্যা ৬ টা পর্যন্ত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 20 Nov 2026, 09:26 PM

Updated : 20 Nov 2026, 09:26 PM