শিল্পকলার বিশেষ প্রদর্শনী— ‘শিল্পীর চোখে দুর্গা’
ধানমন্ডির গ্যালারি চিত্রায় চলছে ‘শিল্পীদের চোখে দুর্গা’ শিরোনামে বিশেষ শিল্পকলা প্রদর্শনী। দেশে প্রথমবারের মতো এ আয়োজনে অংশগ্রহণ করছেন ৬০ জন শিল্পী। এতে শিল্পীরা নিজস্ব দৃষ্টিভঙ্গিতে দেবী দুর্গার বিভিন্ন রূপ তুলে ধরেছেন। ‘শক্তি শিল্পযাত্রা’ আয়োজিত এ প্রদর্শনী চলবে ১২ অক্টোবর পর্যন্ত।
