১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

ছেলে বড় হলে সবার কথা বলবেন পরীমনি

প্রায় এক সপ্তাহ ধরে অসুস্থ ছেলেকে নিয়ে হাসপাতাল থাকার পর বাসায় ফিরেছেন এই নায়িকা।

ছেলে বড় হলে সবার কথা বলবেন পরীমনি

গত ১৪ জুলাই থেকে প্রায় প্রতিদিন ছেলের অসুস্থতার খবর সোশাল মিডিয়ায় জানিয়ে আসছেন পরীমনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2023, 02:15 PM

Updated : 20 Jul 2023, 02:15 PM

ছেলে রাজ্যর প্রতি সবার ভালোবাসা দেখে অভিভূত চিত্রনায়িকা পরীমনি।

প্রায় এক সপ্তাহ ধরে অসুস্থ ছেলেকে নিয়ে হাসপাতাল থাকার পর বাসায় ফিরেছেন এই নায়িকা। তিনি বলেছেন, ছেলে বড় হলে সবার কথা জানাবেন তাকে।

বুধবার রাতে ফেইসবুক এক পোস্টে পরীমনি লেখেন, “আমার পদ্মফুল সুস্থ হয়ে বাসায় ফিরেছে। আলহামদুলিল্লাহ। আপনারা সবাই আমার পদ্মকে কত ভালোবাসেন। ও বড় হলে আমি সবার কথা বলব একদিন।”

গত ১৪ জুলাই থেকে প্রায় প্রতিদিন ছেলের অসুস্থতার খবর সোশাল মিডিয়ায় জানিয়ে আসছেন পরীমনি। তাকে যে একা একা অসুস্থ সন্তানকে সামলাতে হয়েছে, সে কথাও পোস্টে লিখেছেন এই নায়িকা।

ঢাকাই সিনেমার তারকা দম্পতি শরিফুল রাজ ও পরীমনির সন্তান রাজ্য। তবে গত কয়েক মাস ধরে আলাদা থাকছেন এ দুই তারকা। 

অসুস্থ ছেলের জন্য যে মন খারাপ, সে কথা জানিয়ে ফেইসবুকে পোস্ট দিয়েছিলেন রাজ।

তিনি লেখেন, “খোকা! নিস্তব্ধতায় তোমার শ্বাস আমার অনেক প্রিয়। তোমাকে চুমু খেতে খুব ইচ্ছে করছে, তোমার স্পর্শ আর ঘ্রাণ চোখটা বন্ধ করলেই মগজে টের পাই। বাবা তোমাকে অনেক মিস করছে অনেক।“

ওই পোস্টে পরীমনির প্রতিও ভালোবাসার ইঙ্গিত দিয়ে ছেলেকে উদ্দেশ্য করে শরিফুল রাজ বলেন, "আম্বা'কে একশ কোটি চুমু দিয়ো।" ভালোবাসার ইমোজি দিয়েই পোস্ট শেষ করেন রাজ।

তবে তিনি ছেলেকে দেখতে হাসপাতালে গেছেন– এমন কোনো খবর গত কয়েকদিনে সংবাদমাধ্যমে আসেনি। এ নিয়ে রাজের প্রতি উষ্মাও প্রকাশ করেছেন পরীমনি।

রাজের সেই পোস্টের পর পরীমনি ফেইসবুকে লেখেন, “সম্মান, ভালোবাসা আর ঘিন্না, দেখায়ে হয় না রে পাগলা।”

রাজ্য তার মাকে ডাকে 'আম্বা' বলে। সেই আম্বা ডাকের ব্যাখ্যাও পাওয়া যায় পরীমনির এক পোস্টে।

তিনি বলেন, "আমি জানি, তুমি আমার স্ট্রং বয়। মায়ের সমস্ত বিশ্বাস জুড়ে থেকো। আর আমাকে আম্বা বলেই ডেকো। আমি জানি এই আম্বাটা কি। আমি তোমার আম্মাও, আব্বাও। বাচ্চা আমার, আমি তো এই দিনগুলোর জন্যে প্রস্তুত ছিলাম না।"

বাকবিতণ্ডার জেরে পরীমনি ও রাজ একে অপরকে ছেড়ে আলাদা থাকছেন মে মাসের শেষ থেকে। এর মধ্যে গত ১০ জুন ছেলে রাজ্যের ১০ মাস পূর্তিতে রাজ ও পরীমনি বাড়িতে ঘরোয়া আয়োজনে একসঙ্গে হয়েছিলেন। ওই আয়োজনের ছবি দেখে অনেকের ধারণা হয়েছিল ঝামেলা মিটিয়ে বুঝি একসঙ্গে থাকছেন তারা।

তবে পরীমনি সে সময়ে তার ফেইসবুক পেইজে নিজের অবস্থান স্পষ্ট করে লিখেছিলেন, শুধু ছেলে রাজ্যর পৃথিবীতে আসার দিনটি তারা দুজন মিলে উদযাপন করেছেন, যা আগামীতেও করবেন। এবং এক্ষেত্রে তাদের জীবনের অন্যান্য বিষয় টেনে আনা হবে না।

রাজ্যের ১১ মাস পূর্তিতে পরীমনি যেসব ছবি ফেইসবুকে দিয়েছেন, সেখানে রাজ নেই। ছেলে নিয়ে পরীমনিকে একাই উদযাপনে দেখা গেছে। 

পুরনো খবর 

হাসপাতালে রাজ্যকে একাই সামলাচ্ছেন পরীমনি, ‘মিস করছেন’ রাজ

আমি তোমার ওইসব প্রাক্তন প্রেমিকাদের মত নই: পরীমনি

ভাঙা সংসার জোড়া লাগেনি, জানালেন পরীমনি

রাজ্যর জন্য আবার একসাথে রাজ-পরীমনি

২৪ ঘণ্টার মধ্যে ‘ডিভোর্স’ চান পরীমনি

‘লাইভে’ এসে রাজের সব কথার উত্তর দেবেন পরীমনি

ফেইসবুকে ভিডিও ফাঁস: চটেছেন সুনেরাহ

ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ফাঁসে ক্ষুব্ধ তানজিন তিশা

নতুন ছবি দিলেন পরীমনি, সঙ্গে কি বার্তাও?

বিচ্ছেদের ইঙ্গিত দিয়ে পরীমনির ফেইসবুক পোস্ট

বিছানায় রক্তের ছোপ, সংবাদ সম্মেলনে আসছেন পরীমনি

বিচ্ছেদের ইঙ্গিত দিয়ে পরীমনির ফেইসবুক পোস্ট

ঘরকে ‘ঘরেই রাখতে চান’ রাজ