১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ফেইসবুকে ভিডিও ফাঁস: চটেছেন সুনেরাহ

এদিকে ক্ষুব্ধ পরীমনি বলছেন, সুনেরাহ তাকে কেন জড়াচ্ছেন, সেটাই তার প্রশ্ন। শরিফুল রাজ বলছেন, তিনি বিব্রত।

ফেইসবুকে ভিডিও ফাঁস: চটেছেন সুনেরাহ

সুনেরাহ বিনতে কামাল ও শরিফুল রাজ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2023, 07:24 PM

Updated : 31 May 2023, 10:31 AM

অভিনেতা শরিফুল রাজের সঙ্গে অভিনেত্রী সুনেরাহ বিনতে কামালের একটি ভিডিও ফেইসবুকে আসার পর তা নিয়ে চলছে তুমুল আলোচনা।

রাজের ফেইসবুক আইডি থেকে ভিডিওটি এসেছে। আর তা হ্যাক হয়েছে বলে সন্দেহ সুনেরাহর। আর এজন্য রাজের স্ত্রী অভিনেত্রী পরীমনিকে সন্দেহ করছেন।

এতে আবার সুনেরাহর উপর ক্ষেপেছেন পরীমনি।

অন্যদিকে শরিফুল রাজ ঘটনাটি বিব্রতকর বললেও ভিডিও ফাঁসের বিষয়ে এখনই কিছু বলতে চাইছেন না। তবে তিনি বলেছেন, ছবিগুলো পাঁচ বছর আগে ‘ন ডরাই’ সিনেমার শুটিংয়ের সময়কার।

২০১৯ সালে মুক্ত পাওয়া ‘ন ডরাই’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন রাজ ও সুনেরাহ দুজনই। দুই বছর আগে পরীমনিকে বিয়ে করেন তিনি, তাদের একটি সন্তান রয়েছে।

সোমবার রাতে হঠাৎ শরীফুল রাজের ফেইসবুকে কয়েকটি স্থিরচিত্র ও ভিডিও প্রকাশ পায়। ভিডিওটি ১৮ মিনিটের মধ্যে রাজের ফেইসবুক থেকে মুছে দেওয়া হলেও তা ছড়িয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।

ভিডিওটিতে দেখা যায়, রাজ একের পর এক প্রশ্ন করছেন সুনেরাহকে। সেই প্রশ্নের উত্তরে সুনেরাহকে দু-একবার অসংলগ্ন কথা বলতে শোনা যায়।

ঘটনাটি সাম্প্রতিক কি না এবং ‘অসংলগ্ন’ কথার অংশটি সুনেরাহর কি না, সেটা নিয়েও অনেকে প্রশ্ন তুলেছেন।

ভিডিওটির সত্যতার বিষয়ে কথা বলতে রাজের মোবাইলে অনেকবার কল করা হলেও তা বন্ধই পাওয়া যাচ্ছে।

তার ফেইসবুক পেইজেও এ বিষয়ক কিছু নেই। সেখানে সর্বশেষ পোস্ট রয়েছে স্ত্রী পরীমনি অভিনীত মা সিনেমার প্রশংসা করে।

এদিকে সুনেরাহ ফেইসবুকে এনিয়ে লিখেছেন। তিনি বলেছেন, এই ভিডিও ৫ বছর আগের। যখন তারা এক সঙ্গে ‘ন ডরাই’ সিনেমায় শুটিং করছিলেন।

সুনেরাহ বলেন, “আপনারা যে ভিডিওগুলো দেখেছেন, সেগুলো পাঁচ বছর আগের, ‘ন ডরাই’ সিনেমার সময়ের। সেই সময় আমরা এভাবেই মজা করতাম, আর প্রতিদিন এভাবে কথা বলার প্র্যাকটিস করতাম। কারণ, আমাদের, বিশেষ করে আমাকে সিনেমার প্রয়োজনে গালি দিতে হয়েছে এভাবে।”

ভিডিওর সঙ্গে সুনেরাহর কিছু ছবিও ভাইরাল হয়েছে। সেগুলোও ‘ন’ডরাই’ সিনেমার দৃশ্যের ছবি বলে ফেইসবুক পোস্টে জানিয়েছেন এই অভিনেত্রী।

সিনেমার গল্পে তার উপর অত্যাচারের দৃশ্য ছিল। সুনেরাহ বলেন, “তখন তাকে (শরীফুল রাজ) একটি ছবি পাঠিয়েছিলাম আমি, এটা জানানোর জন্য যে শুটিংয়ে মার খেয়েছি আমি (যেখানে লিয়াকত আমাকে মারে, ন ডরাই সিনেমাটি দেখেছেন যারা, তারা জানবেন বিষয়টি), মার খাওয়ার পর কালশিটে পড়েছিল, উঠে দাঁড়াতেও পারছিলাম না। শুটিংয়ে যেতে পারব না, এটা জানানোর জন্যই পাঠিয়েছিলাম ছবিটি। শুধু তাকে না, পরিচালককেও পাঠিয়েছিলাম।”

রাজের সঙ্গে বন্ধুত্বের সম্পর্কের কথা তুলে ধরে সুনেরাহ বলেন, “আমি ১০ বছরের বেশি সময় ধরে শরীফুল রাজকে চিনি। সে আমার ভালো বন্ধু। আমরা জানি, ভালো বন্ধুদের মধ্যে কীভাবে কথাবার্তা হয়। কিন্তু একমাত্র সমস্যা, সে ছেলে আর আমি মেয়ে।”

রাজ-পরীর বিয়ের পর থেকে তাদের যোগাযোগ ছিল না জানিয়ে সুনেরাহ বলেন, “সেদিন একটি ডাবিং স্টুডিওতে দেখা হল আমাদের। আমরা একসঙ্গে ছবি তুললাম। তার স্ত্রী (পরীমনি) কোনো কারণ ছাড়াই আমার উপর রেগে ওঠে।”

শরিফুল রাজের ফেইসবুক আইডি হ্যাক হয়েছে বলে মনে করেন সুনেরাহ। তিনি বলেন, “আমি নিশ্চিত, ওর আইডি হ্যাকড হয়েছে। আর কে হ্যাক করেছে, আমরা সবাই সেটা জানি, প্রকাশ্যে হইচই করতে কোনো কারণ লাগে না যার।”

সবাইকে ভিডিও না ছড়াতে আহবান জানিয়ে সুনেরাহ বলেন, “এ ভিডিওগুলো যারা ছড়াবে, তাদের সবার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব আমি।”

কিছু দিন আগে রাজের সঙ্গে আরেক অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের সম্পর্কের অভিযোগ তুলে সোশাল মিডিয়ায় তোলপাড় তুলেছিলেন পরীমনি।

মঙ্গলবার তিনি বলেন, তার স্বামী রাজ তার সঙ্গে গত পাঁচ দিন ধরে নেই, রয়েছেন সুনেরাহর সঙ্গে। সুতরাং ফেইসবুক হ্যাক করার অভিযোগ হাস্যকর।

তিনি এই ধরনের অভিযোগ তোলার জন্য উল্টো সুনেরাহর বিরুদ্ধে মামলার হুমকি দেন।

“ও আমাকে মিথ্যা ব্লেইম কেন দিল? এই মেয়ের নামে আমি মামলা করব। ও যে বল্ল রাজের ফোন থেকে আমি করতে পারি। রাজই তো পাঁচ দিন ধরে সুনেরাহর সঙ্গে ঘুরতেছে। তাহলে আমি করলাম, নাকি সুনেরাহ করল?”

পুরানো খবর:

বিচ্ছেদের ইঙ্গিত দিয়ে পরীমনির ফেইসবুক পোস্ট