১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ঢাবিতে ‘চন্দ্রবিন্দু’র গানে কণ্ঠ মেলালেন ৪০ হাজার শ্রোতা!

“ওরা যে এত আবেগপ্রবণ সেটা ভাবতেও পারিনি। আমাদের গান যে বাংলাদেশে জনপ্রিয় সেটা জানতাম, মানুষ গানগুলো ভালোবাসে সবটাই জানা ছিল, কিন্তু এমন দৃশ্য কল্পনা করা যায় না।”

ঢাবিতে ‘চন্দ্রবিন্দু’র গানে কণ্ঠ মেলালেন ৪০ হাজার শ্রোতা!

চন্দ্রবিন্দু

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2023, 01:32 PM

Updated : 10 Dec 2023, 01:32 PM

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানে গান গেয়েছে কলকাতার জনপ্রিয় ব্যান্ড 'চন্দ্রবিন্দু'। সেদিন প্রায় ৪০ হাজার শ্রোতা কণ্ঠে কন্ঠ মিলিয়ে গেয়েছেন 'ভিনদেশি তারা’ গানটি। 

'স্মার্ট বাংলাদেশ স্মার্ট ক্যাম্পাস' শিরোনামে শুক্রবার এ কনসার্টের আয়োজন করেছে ছাত্রলীগ। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে কনসার্ট শুরু হয় বিকেল ৩টায়। 

কনসার্টে 'চন্দ্রবিন্দু' ছাড়াও অংশ নিয়েছে কলকাতার আরেক জনপ্রিয় ব্যান্ড 'ফসিলস'। পাশাপাশি বাংলাদেশের দুই জনপ্রিয় ব্যান্ড 'ওয়ারফেজ' ও 'আভাস'সহ বেশ কয়েকজন সংগীতশিল্পীও গান গেয়েছেন অনুষ্ঠানে।

সম্প্রতি সেদিনের একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বলে এই সময় জানিয়েছে। 

 

চন্দ্রবিন্দুর গায়ক উপল সেনগুপ্ত এই আয়োজন নিয়ে বলেন, “প্রচুর মানুষ। আমরা একেবারে সঠিক সংখ্যাটা বলতে না পারলেও এটা বলতে পারি, চোখের সামনে শুধু মানুষে ঠাসা দেখছি। তবে প্রায় ৪০ হাজারের উপর সেটা শুনেছি। ওরা যে এত আবেগপ্রবণ সেটা ভাবতেও পারিনি। আমাদের গান যে বাংলাদেশে জনপ্রিয় সেটা জানতাম, মানুষ গানগুলো ভালোবাসে সবটাই জানা ছিল, কিন্তু এমন দৃশ্য কল্পনা করা যায় না।

“সবাই একসঙ্গে গাইছে। আগে একবার দেখেছিলাম যে অন্য একটি ব্যান্ড ভিনদেশী তারা গাইছে, তাদের সঙ্গে সবাই গাইছে। কিন্তু, নিজেদের গানে এত মানুষ আমাদের সঙ্গেই গলা মেলাচ্ছেন এটা সত্যিই অনবদ্য অভিজ্ঞতা।“ 

আরও পড়ুন:

পুরানো খবর:

ঢাবির নবীনবরণ কনসার্টে আসছে ফসিলস ও চন্দ্রবিন্দু