২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাব্বির-নাদিয়ার ‘মিলন হবে কতদিনে' দেড়শ পর্বে

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় দেখা যাবে নাটকের দেড়শতম পর্ব

সাব্বির-নাদিয়ার ‘মিলন হবে কতদিনে' দেড়শ পর্বে
‘মিলন হবে কতদিনে’ নাটকের দৃশ্য

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2025, 12:52 PM

Updated : 26 Aug 2026, 11:16 AM

মাছরাঙা টেলিভিশনের ধারাবাহিক নাটক ‘মিলন হবে কতদিনে’ পা রেখেছে ১৫০তম পর্বে।

গত বছরের ২ জুন থেকে প্রচারে আসে এই ধারাবাহিকটি। প্রতি সপ্তাহের রোববার  থেকে বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টায় প্রচার হয় নাটকটি। 

বিজ্ঞপ্তিতে মাছরাঙ্গা জানিয়েছে, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় দেখা যাবে এই নাটকের ১৫০তম পর্ব। 

আহমেদ শাহাবুদ্দীনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন গোলাম সোহরাব দোদুল।

‘মিলন হবে কতদিনে’ নাটকে অভিনয় করেছেন মীর সাব্বির, নাদিয়া আহমেদ, শারমিন জোহা শশী, শাহেদ শরীফ খান, মুকুল সিরাজ, সুষমা সরকার, সাজু খাদেম, প্রাণ রায়, অবিদ রেহান, শামীমা তুষ্টি, সুজাত শিমুল, মানসী প্রকৃতিসহ অনেকে।    

নাটকের গল্পে দেখা গেছে, ঝাটিবেলাই গ্রামের দুই যুবক মধু ও মতি ছোটবেলার বন্ধু। দুজনেই বাবা-মা হারা। তারা দুজনেই পৈতৃক কিছু সম্পত্তি পেয়েছেন। তা দিয়েই জীবন চলে তাদের, কাজকর্মের ধারেকাছে নেই দুই বন্ধু। আবার স্বভাবে দুজনেই কৃপণ।

মতি এবং মধু নিজেদের খুব চালাক মনে করেলেও নানা ধরনের চালাকি করতে গিয়ে বিপাকেও পড়েন তারা। এক সময়ে গ্রামের মুরব্বিরা তাদেরকে বিয়ে করিয়ে দেয়ার সিদ্ধান্ত নেন। দুজনে সেজেগুজে একেকদিন একেক এলাকায় যায় পাত্রী দেখতে। এমনই নানারকম ঘটনা প্রবাহের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে নাটকের গল্প।

আরও পড়ুন: 

মীর সাব্বির ও নাদিয়ার নতুন ধারাবাহিক আসছে