২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ঈদের তৃতীয় দিনে যা দেখা যাবে টিভিতে

টিভি পর্দায় ঈদ মানেই একের পর এক নতুন নাটক।

ঈদের তৃতীয় দিনে যা দেখা যাবে টিভিতে

চ্যানেল আইয়ে প্রচারিত হবে 'স্বপ্ন দেখার দিনগুলো' নামের নাটক।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2024, 11:24 AM

Updated : 13 Apr 2024, 11:24 AM

এবারও রোজার ঈদে দেশের সবকটি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হচ্ছে নতুন নাটক ও টেলিফিল্ম। কোনো কোনো চ্যানেলে ঈদের দিন থেকে এক সপ্তাহ, আবার কোনোটিতে তারও বেশি সময় ধরে দেখা যাবে এসব নাটক-টেলিফিল্ম।

ঈদের তৃতীয় দিনে যেসব নাটক ও টেলিফিল্ম প্রচারিত হবে-

বিটিভি

নীলাভ (রাত ৯টা): রচনা ও পরিচালনা পান্থ শাহরিয়ার। অভিনয়ে ইন্তেখাব দিনার, সালাহউদ্দিন লাভলু, সামিয়া নাহি।

চ্যানেল আই

Image

জমিদারের পোলা নাটকের দৃশ্য

স্বপ্ন দেখার দিনগুলো (বেলা ২টা ৩০ মি.): রচনা ও পরিচালনা এস আর মজুমদার। অভিনয়ে অপূর্ব, তাসনিয়া ফারিণ।

টেলিফিল্ম বুনোফুল (বিকাল ০৪ টা ৩০ মিনিট): রচনা ও পরিচালনায় রুবেল আনুশ। অভিনয়ে মনোজ প্রামানিক, মুফতুহা জান্নাত।

নাটক অবেলায় (সন্ধ্যা ৭টা ৫০ মি.): রচনা ইরাজ আহমেদ। পরিচালনায় চয়নিকা চৌধুরী। অভিনয়ে আব্দুন নূর সজল, সাদিয়া আয়মান ।

জমিদারের পোলা (রাত ৯টা ৩৫ মি.): রচনা জুয়েল এলিন। পরিচালনায় সোহেল হাসান। অভিনয়ে মোশাররফ করিম, তাসনুভা তিশা।

এনটিভি

আই এম সিঙ্গেল (সকাল ৯টা): রচনা ও পরিচালনা জাকারিয়া সৌখিন। অভিনয়ে আফরান নিশো, তানজিন তিশা, নাবিলা মীম।

টেলিফিল্ম ‌ ‘ঝরা পাতায় দ্রষ্টব্য’ (২টা ৩০মিনিট): রচনা পাভেল ইসলাম। পরিচালনা এহসান এলাহী বাপ্পী। অভিনয়ে জাকিয়া বারী মম, নিরব হোসাইন। 

ঘর (সন্ধ্যা ৭টা ৫৫ মিনিট): রচনা পাপ্পু রাজ। পরিচালনা শাহ মোহাম্মদ রাকিব। অভিনয়ে মুশফিক আর ফারহান, সামিরা খান মাহি।

দাবা (রাত ৯টা ৩০ মিনিট): রচনা ও পরিচালনা মুসাফির রনি। অভিনয়ে নিলয় আলমগীর, তানিয়া বৃষ্টি।

অন্তত কথা হোক (রাত ১১টা ৫ মিনিট): রচনা সোহাইল রহমান। পরিচালনা সেলিম রেজা। অভিনয়ে খায়রুল বাশার, সাফা কবির।

আরটিভি

Image

নীল রঙের শার্ট  নাটকের দৃশ্য

ধারাবাহিক নাটক ‌‘তিন অক্ষরে নাম যার’ (সন্ধ্যা ৭টা): রচনা ও পরিচালনা হারুন রুশো। অভিনয়ে চাষী আলম, সালহা খানম নাদিয়া, মুকিত জাকারিয়া, তানজিম হাসান অনিক, আব্দুল্লাহ রানা, মনিরা আক্তার মিঠু।

প্রাক্তন (রাত ৭টা ৩০ মিনিট): পরিচালনা শাব্দিক শাহীন। অভিনয়ে ইয়াস রোহান, সামিরা খান মাহী।

বাড়ি বরিশাল (৮টা ৩০ মিনিট) পরিচালনায় মাহিদুল রাকিব, অভিনয়ে নিলয় আলমগীর, জান্নাতুল সুমাইয়া হিমি।

নীল রঙের শার্ট (রাত ৯টা ৩০ মিনিট): পরিচালনা তারেক রহমান। অভিনয়ে মোশাররফ করিম, তানজিন তিশা।

চোর ডাকাত পুলিশ (রাত ১১টা): পরিচালনা সকাল আহমেদ। অভিনয়ে চঞ্চল চৌধুরী।

দীপ্ত টিভি

Image

কিচির মিচির নাটকের দৃশ্য

কিচির মিচির (সন্ধ্যা ৭টা): পরিচালনা জুবায়ের ইবনে বকর। অভিনয়ে খায়রুল বাসার, সামিরা খান

মাহি।

মা ডাকলেই সব সুন্দর (রাত ৮টা): পরিচালনা শাহ মোহাম্মদ রাকিব, অভিনয়ে মুশফিক ফারহান, মাহি।

ধারাবাহিক নাটক বালকদলের কান্ড (রাত ০৯টা ৪৫মিনিট): পরিচালনা তুহিন হোসেন। অভিনয়ে ফারহান আহমেদ জোভান, নাজিয়া হক অর্ষা।

মুখোমুখি অন্ধকার (রাত ১০টা ৫ মিনিট): পরিচালনা অনন্য ইমন। অভিনয়ে সাবিলা নূর, ইয়াশ রোহান।

ছোবল (রাত ১১টা ০৫মি): পরিচালনা সাগর জাহান। অভিনয়ে জোভান, তানিয়া বৃষ্টি, তারিক আনাম।

মাছরাঙা টিভি

Image

চাবিওয়ালা নাটকের দৃশ্য

চাবিওয়ালা (রাত ৮টা): রচনা-পরিচালনা সাগর জাহান। অভিনয়ে খায়রুল বাসার, তানিয়া বৃষ্টি।

ধারাবাহিক নাটক ‘ইতি তোমার আমি’ (রাত ৯টা ১০মিনিট): রচনা বৃন্দাবন দাস। পরিচালনায় এজাজ মুন্‌না। অভিনয়ে চঞ্চল চৌধুরী, মামুনুর রশীদ, শাহনাজ খুশি। 

পলাতক প্রেম (রাত ১০টা ২০ মিনিট): রচনা মেসবাহ উদ্দিন সুমন। পরিচালনায় সাইদুর ইমন। অভিনয়ে নিলয়, সামিরা খান মাহি।

ট্রু লাভ এক্সপ্রেস (রাত ১১ টা ৩০ মিনিট): রচনা সিদরাতুল মুনতাহা জিমিয়া। পরিচালনায় শামীম রেজা জুয়েল। অভিনয়ে আরশ খান, রোদসী।

বাংলাভিশন

আমি কার, কে আমার (বেলা ২টা ১০ মিনিট): রচনা ও পরিচালনা গোলাম সোহরাব দোদুল। অভিনয়ে নিলয় আলমগীর, হিমি।

মাথা গরম জামাই (রাত ৯টা ২৫ মিনিট): রচনা ও পরিচালনা তাইফুর জাহান আশিক। অভিনয়ে মোশাররফ করিম, জান্নাতুল সুমাইয়া হিমি।

বৈশাখী টিভি  

Image

আদরে থেকো নাটকের দৃশ্য

আদরে থেকো (রাত ৮ টা ১০ মিনিট): রচনা ইশতিয়াক আহমেদ। পরিচালনায় মোহন আহমেদ। অভিনয়ে নিলয় আলমগীর, হিমি।

একক নাটক ‘ফল ইন ফাইট’ (রাত ৯টা ৫০ মিনিট): রচনা ও পরিচালনা মুহাম্মদ মিফতাহ আনান। অভিনয়ে মুশফিক আর ফারহান, সামিরা খান মাহি।

মেগা নাটক ‌‘জামাই বাজার-৩’ (রাত ১১ টা ৩৫ মিনিট): গল্প টিপু আলম মিলন, পরিচালনা আল হাজেন। অভিনয়ে রাশে সীমান্ত, অহনা রহমান।