মুক্তি সামনে রেখে ‘সুড়ঙ্গ’ চলচ্চিত্রের ১ মিনিট ২২ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ এসেছে ইউটিউবে। এক মাস আগে এসেছিল সিনেমার ‘ফার্স্টলুক টিজার’। সেই টিজারে অভিনেতা আফরান নিশো কেবল সুড়ঙ্গ পথ দেখালেও এবারের ক্লিপে এই অভিনেতাকে সুড়ঙ্গের বাইরে কখনও জেলখানার কয়েদি, কখনও ইলেকট্রিশয়ান রূপে দেখা গেছে। এবারের ভিডিওতে দেখা গেছে অভিনেত্রী তমা মির্জাকেও। সংলাপহীন ভিডিওটি শেষ হয়েছে নিশোর ভয়ঙ্কর হাসির শব্দে। নির্মাতা রায়হান রাফির ‘সুড়ঙ্গ’ সিনেমাটি মুক্তি পাবে কোরবানির ঈদে।

গ্লিটজ ডেস্ক | বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
প্রকাশিত: ১০:৩২, ৬ জুন ২০২৩ | আপডেট: ১১:০১, ৬ জুন ২০২৩