সাঁতারে ৮ রেকর্ডের দিন
জাতীয় সাঁতারের দ্বিতীয় দিনে ১৩টি ইভেন্টের মধ্যে আটটিতেই রেকর্ড গড়েছেন সাঁতারুরা।
জাতীয় সাঁতারে রেকর্ড ভাঙা-গড়ার খেলা চলছেই। দ্বিতীয় দিনে ১৩ ইভেন্টের মধ্যে আটটিতে হয়েছে রেকর্ড। সব মিলিয়ে দুই দিনে রেকর্ডের সংখ্যা এখন ১৪টি।
মিরপুরের জাতীয় সুইমিং কমপ্লেক্সে বৃহস্পতিবার প্রথম রেকর্ডটি গড়েন জুই আক্তার। ১৫০০ মিটার ফ্রিস্টাইলে ২০ মিনিট ৮ দশমিক ৯০ সেকেন্ড টাইমিং করে গত বছর সোনিয়া আক্তারের (২০ মিনিট ২৬ দশমিক ০৬ সেকেন্ড) গড়া রেকর্ড ভেঙেছেন।
২০০ মিটার ব্যাকস্ট্রোকে সেনাবাহিনীর ইরফানা খাতুন (২ মিনিট ৪৫ দশমিক ৪০ সেকেন্ড) ভেঙেছেন গত বছর রোমানা আক্তারের গড়া ২ মিনিট ৪৯ দশমিক ৭৫ সেকেন্ডের রেকর্ড।
সামিউল ইসলাম রাফি ৫০ মিটার বাটারফ্লাইয়ে ২৪ দশমিক ৯৮ সেকেন্ড সময় নিয়ে রেকর্ড গড়ে সেরা হয়েছেন। গত বছর আগের রেকর্ডটিও গড়েছিলেন রাফি, ২৫ দশমিক ১৫ সেকেন্ড সময় নিয়ে।
এরপর ১০০ মিটার ফ্রিস্টাইলেও রাফি সেরা হয়েছেন রেকর্ড গড়ে। এই ইভেন্টেও তিনি গত বছরের টাইমিং (৫২ দশমিক ৪২ সেকেন্ড) ভেঙেছেন ৫১ দশমিক ৮০ সেকেন্ড সময় নিয়ে।
মেয়েদের ১০০ মিটার ফ্রিস্টাইলে ফাতিহা মাহতাব মাইশা ১ মিনিট ৩ দশমিক ৪৪ সেকেন্ড সময় নিয়ে ভেঙেছেন সাত বছরের পুরনো রেকর্ড। আগের রেকর্ডটি জুনাইনা আহমেদ (১ মিনিট ৩ দশমিক ৯০ সেকেন্ড) গড়েছিলেন ২০১৯ সালে।
মাইশা পরে ২০০ মিটার ব্যাকস্ট্রোকেও সেরা হয়েছেন রেকর্ড টাইমিং (২ মিনিট ৩৮ দশমিক ৪০ সেকেন্ড) গড়ে। ২০২৫ সালে যুথী আক্তারের গড়া ২ মিনিট ৪০ দশমিক ৪১ সেকেন্ডের রেকর্ড ভেঙেছেন নৌবাহিনীর এই সাঁতারু।
১০০ মিটার মিক্সড মিডলে রিলেতে নৌবাহিনী দল গত বছর নিজেদের গড়া রেকর্ড (৪ মিনিট ২৪ দশমিক ৫৫ সেকেন্ড) এবার ভেঙেছে ৪ মিনিট ২০ দশমিক ৩৬ সেকেন্ড সময় নিয়ে। দলের হয়ে সাঁতরেছেন রাফি, মোহাম্মদ ইসলাম, মুক্তা খাতুন ও মাইশা।
৩ মিটার স্প্রিংবোর্ডে অর্পা দাস (১২৭ দশমিক ৪২ স্কোর) সেরা হয়েছে রেকর্ড গড়ে।
