গোপনে বিয়ে করেছেন রাশমিকা! বলে দিলেন পাত্রের নামও
রাশমিকা বলেন, নারুতো উজুমাকিকে গোপনে বিয়ে করেছেন তিনি।
ভারতের দক্ষিণের অভিনেতা বিজয় দেবরাকোন্ডার নাকি বেল্লামকোন্ডা সাই শ্রীনিবাস-আসলে কার সঙ্গে প্রেম করছেন রাশমিকা মানদানা! উত্তর খুঁজতে গিয়ে নায়িকার ভক্তদের যখন ঘুম নেই, তখন প্রেম বাদ দিয়ে নিজের বিয়ের খবর দিলেন তিনি!
বলিউড শাদিস ডটকম জানিয়েছে, হিন্দি সিনেমার অভিনেতা টাইগার শ্রফের সঙ্গে এক অনুষ্ঠানে গিয়েছিলেন রাশমিকা। সেখানে বিয়ে নিয়ে প্রশ্ন করা হলে রাখঢাক না করে এই নায়িকা বলে বসেন, তার বিয়ে হয়ে গেছে।
তার আচমকা এমন কথায় চমকে ওঠেন অনুষ্ঠানে উপস্থিত সবাই। রাশমিকা তখন জানিয়ে দেন পাত্রের নামধামও!
তিনি বলেন, নারুতো উজুমাকিকে গোপনে বিয়ে করেছেন তিনি।
কিন্তু কে এই উজুমাকি?
উজুমাকি হল এক জাপানি কার্টুন চরিত্র। এই জাপানি কার্টুন সিরিজটি চলছে নেটফ্লিক্সে।
‘ভারতের জাতীয় ক্রাশ’ রাশমিকার এই নির্বিকার ‘স্বীকারোক্তিতে’ কিছুক্ষণ পর হাসিতে ফেটে পড়েন সবাই।
অভিনেতা বিজয় দেবরাকোন্ডার সঙ্গে রাশমিকা মানদানার প্রেমের জোর গুঞ্জনের মধ্যেই মাস তিনেক আগে শোনা গিয়েছিল, তিনি নাকি অভিনেতা বেল্লামকোন্ডা সাই শ্রীনিবাসের প্রেমে মজেছেন।
টাইমস অব ইন্ডিয়া লিখেছে, রাশমিকা ও সাই শ্রীনিবাসকে প্রায়ই একসঙ্গে দেখা যায়। লোকমুখে এ নিয়ে আলোচনা চলছে। যদিও এখন পর্যন্ত তাদের তরফ থেকে কোনো বক্তব্য আসেনি।
২০১৮ সালে মুক্তি পায় রাশমিকার তেলেগু সিনেমা ‘গীতা গোবিন্দম’। ওই সিনেমায় বিজয় দেবরাকোন্ডার সঙ্গে তার রসায়ন দর্শকদের মুগ্ধ করে। তাদের প্রেমের গুঞ্জন ছিল আলোচিত।
এরপর আল্লু অর্জুনের সঙ্গে ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমায় রাশমিকার নাচ আলোড়ন তোলে কোটি ভক্তের হৃদয়ে। ‘সামি সামি’ গানের সঙ্গে তার নাচের জাদুতে মুগ্ধ হন দর্শকরা।
বর্তমানে রাশমিকা ব্যস্ত ‘পুষ্পা’র সিক্যুয়েল ‘পুষ্পা: দ্য রুল’ সিনেমা নিয়ে। সুকুমার পরিচালিত এ সিনেমায় পুষ্পার ভূমিকায় অভিনয় করবেন আল্লু অর্জুন। তার প্রেমিকা শ্রীবল্লীর চরিত্রে আবারও দেখা যাবে রাশমিকাকে।
হিন্দি সিনেমায় রাশমিকার অভিষেক হয়েছে ‘গুডবাই’ সিনেমার মাধ্যমে। শান্তনু বাগচী পরিচালিত ‘মিশন মজনু’তে সিদ্ধার্থ মালহোত্রার বিপরীতে পর্দায় এসেছিলেন রাশমিকা। আগামীতে ‘বারিসু’ এবং ‘অ্যানিমেল’ সিনেমাতেও দেখা যাবে তাকে।
আরও পড়ুন
