বিয়ের প্রস্তাব কে কাকে আগে দিয়েছিলেন, রাশমিকা নাকি বিজয়?
“আমি হাঁটু মুড়ে বসে ওকে বিয়ের প্রস্তাব দিই।”
তারকা জুটি রাশমিকা মানদানা নাকি বিজয় দেবরাকোণ্ডা-বিয়ের প্রস্তাব কে আগে দিয়েছিলেন? বিয়ের পর এবার সেই গল্পই শোনালেন দক্ষিণি সিনেমার এই তারকা জুটি।
সম্প্রতি করণ জোহরের জনপ্রিয় টক শো ‘কফি উইথ করণ’-এর নবম মৌসুমের একটি প্রচারণামূলক ভিডিও প্রকাশিত হয়েছে। সেখানে বিয়ের পর প্রথমবার জুটি হিসেবে হাজির হয়েছেন বিজয় ও রাশমিকা। তাদের কথোপকথনের একটি ছড়িয়েছে সোশাল মিডিয়ায়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে রাশমিকাকে বলতে শোনা যায়, প্রচলিত অর্থে তেমন কোনো প্রস্তাবের ঘটনা নেই তাদের। এরপর বিজয় বলেন, রাশমিকা তাকে বলেছিলেন, ‘চলো, বিয়ে করি’।
উত্তরে তিনি বলেছিলেন, ‘ঠিক আছে’।
বিজয় বলেন, তিনি মনে করেছিলেন রাশমিকার জীবনে বিয়ের প্রস্তাব স্মরণীয় হয়ে থাকুক। সেই কারণে ইতালিতে বেড়াতে গিয়ে রাশমিকাকে বিয়ের প্রস্তাব দেওয়ার কথা ভেবেছিলেন বিজয়। কিন্তু সে সময় মনের মত আংটি খুঁজে না পাওয়ায় তার সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি।
বিজয় বলেন, “আমি চেয়েছি, বিয়ের প্রস্তাব নিয়ে রাশমিকার জীবনে স্মৃতিটি বিশেষ হয়ে থাকুক।”
করণের অনুষ্ঠানে বিজয় আরও বলেন, পরে সেই সুযোগ আসে উদয়পুরে।
বিজয় বলেন, “উদয়পুরে আমাদের বিয়ের প্রথম দিনেই আমি ওকে প্রথমবার আনুষ্ঠানিকভাবে প্রস্তাব দিয়েছিলাম। সে দিন ছিল সঙ্গীতের অনুষ্ঠান।”
সঙ্গীতের অনুষ্ঠান শেষ হওয়ার পরে প্রস্তাব দেওয়ার মুহূর্তে বন্ধুদেরও পাশে চেয়েছিলেন বিজয়।
তাই সবাইকে এক জায়গায় জড়ো হতে বলেন। সেই বিশেষ মুহূর্তের স্মৃতি তুলে ধরে অভিনেতা বলেন, “আমি হাঁটু মুড়ে বসে ওকে বিয়ের প্রস্তাব দিই।”
বহু বছর ধরে সম্পর্কের গুঞ্জনে থাকা দক্ষিণী সিনেমার তারকা জুটি রাশমিকা মানদানা ও বিজয় দেবেরাকোণ্ডা স্বামী-স্ত্রী হন চলতি বছরের ২৬ ফেব্রুয়ারিতে।
তার আগে ২২ ফেব্রুয়ারি আলাদা আলাদা ইনস্টাগ্রাম স্টোরির মাধ্যমে বিয়ের খবর জানান।
তার আগে পরিবারের সদস্য ও স্বজনদের উপস্থিতিতে রাশমিকা ও বিজয়ের আংটি বদল হয়েছে গত বছরের ৩ অক্টোবর হায়দরাবাদে।
২০১৮ সালে দক্ষিণ ভারতে ‘গীত গোবিন্দম’ সিনেমার মধ্যদিয়ে প্রথমবারের মত পর্দায় জুটি বাঁধেন বিজয়-রাশমিকা। তারপরে ‘ডিয়ার কমরেড’ সিনেমার সেটে তাদের ঘনিষ্ঠতায় শুরু হয় প্রেমের জল্পনা।
যদিও কখনো প্রকাশ্যে তারা তাদের সম্পর্কের কথা স্বীকার করেননি।
বিয়ের ছবি প্রকাশ করে রাশমিকা লিখলেন, ‘এ হলেন আমার স্বামী’
