২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

রাশমিকার জীবনে নতুন প্রেম?

রাশমিকা ও সাই শ্রীনিবাসকে প্রায়ই একসঙ্গে দেখা যাচ্ছে; লোকমুখে তাদের প্রেমের গুঞ্জন নিয়ে আলোচনাও চলছে।

রাশমিকার জীবনে নতুন প্রেম?

রাশমিকা মান্দানা।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2023, 04:54 PM

Updated : 02 Apr 2023, 04:56 PM

তেলেগু সিনেমার জনপ্রিয় অভিনেতা বিজয় দেবরাকোন্ডার সঙ্গে ‘ভারতের জাতীয় ক্রাশ’ রাশমিকা মানদানার প্রেমের গুঞ্জন সংবাদমাধ্যমের শিরোনাম হচ্ছে বহু দিন ধরে; এবার শোনা যাচ্ছে ভিন্ন খবর।

নিউজ এইটিন লিখেছে, এবার যে গুঞ্জন শোনা যাচ্ছে, সেটি সত্য হলে খানিকটা হতাশই হতে পারেন রাশমিকা ভক্তরা। কারণ বিজয় দেবরাকোন্ডার প্রতি পুষ্পাখ্যাত নায়িকার নাকি আর ‘আগ্রহ নেই’, তিনি নাকি অভিনেতা বেল্লামকোন্ডা সাই শ্রীনিবাসের প্রেমে মজেছেন।

ই-টাইমসের খবরের বরাতে প্রতিবেদনে বলা হয়, রাশমিকা ও সাই শ্রীনিবাসকে প্রায়ই একসঙ্গে দেখা যাচ্ছে। লোকমুখে এ নিয়ে আলোচনা চলছে। যদিও এখন পর্যন্ত তাদের তরফ থেকে কোনো বক্তব্য আসেনি।

Image

রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডা।

রাশমিকা ও সাই শ্রীনিবাসের মধ্যে সম্পর্কের গুঞ্জন এমন সময়ে রটেছে, যার কিছুদিন আগেই তারা মুম্বাই এয়ারপোর্টে এক ফ্রেমে ধরা পড়েন। পরে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানের লাল গালিচায় দেখা যায় তাদের।

ভক্তদের মধ্যে স্বাভাবিকভাবেই কৌতূহল জাগছে, বিজয় দেবরাকোন্ডার সঙ্গে রাশমিকার সম্পর্ক ভাঙল কিনা। যদিও তারা কখনও নিজেদের সম্পর্কের বিষয়টি খোলাসা করেননি।

নতুন বছর উদযাপনে একই অবস্থান থেকে নিজেদের ছবি শেয়ার করেছিলেন তারা। এরপর জল্পনা শুরু হয় তাদের বিয়ের। এর কয়েক মাস পর সেই সম্পর্কে ভাঙনের সুর উঠল।

Image

মুম্বাই বিমানবন্দরে রাশমিকা মান্দানা ও বেল্লামকোন্ডা সাই শ্রীনিবাস।

বলিউডে পা রাখার আগেই গোটা ভারত হুমড়ি খেয়ে পড়েছিল রাশমিকা মানদানার নামে। ইন্টারনেটে ভারতীয়দের মধ্যে তাকেই খোঁজা হচ্ছিল সবচেয়ে বেশি।

২০১৮ সালে মুক্তি পায় রাশমিকার তেলেগু সিনেমা ‘গীতা গোবিন্দম’। সেখানে রাশমিকাকে পছন্দ করেন অনেক হিন্দি দর্শক। সিনেমাটি বিজয় দেবরাকোন্ডার সঙ্গে তার রসায়নও দর্শকদের মুগ্ধ করে। তাদের প্রেমের গুঞ্জন ছিল আলোচিত।

এরপর আল্লু অর্জুনের সঙ্গে ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমায় রাশমিকার নাচ আলোড়ন তোলে কোটি ভক্তের হৃদয়ে। ‘সামি সামি’ গানের সঙ্গে তার নাচের জাদুতে মুগ্ধ হন দর্শকরা।

Image

রাশমিকা মান্দানা ও বেল্লামকোন্ডা সাই শ্রীনিবাস।

বর্তমানে রাশমিকা ব্যস্ত ‘পুষ্পা’র সিক্যুয়েল ‘পুষ্পা:  দ্য রুল’ সিনেমা নিয়ে। সুকুমার পরিচালিত এ সিনেমায় পুষ্পার ভূমিকায় অভিনয় করবেন আল্লু অর্জুন। তার প্রেমিকা শ্রীবল্লীর চরিত্রে আবারও দেখা যাবে রাশমিকাকে।

সর্বশেষ শান্তনু বাগচীর পরিচালিত ‘মিশন মজনু’তে সিদ্ধার্থ মালহোত্রার বিপরীতে পর্দায় এসেছিলেন রাশমিকা। আগামীতে ‘বারিসু’ এবং ‘অ্যানিমেল’ সিনেমাতেও দেখা যাবে তাকে।

আরও পড়ুন-

পুরানো খবর:

বিয়ের প্রস্তাব পেয়েছেন রাশমিকা

পুরানো খবর:

যে কারণে রাশমিকা ভারতের ‘জাতীয় ক্রাশ’

পুরানো খবর:

আইপিএল মঞ্চে রাশমিকার ‘নাটু নাটু’

পুরানো খবর:

‘দর্শকদের আপত্তিতে’ আল্লু অর্জুন-রাশমিকার সিনেমায় কর্তন

পুরানো খবর:

অভিনয়ের উন্নতি বিজয়কে দেখাতে চান রাশমিকা

পুরানো খবর:

যে কারণে রাশমিকা ভারতের ‘জাতীয় ক্রাশ’

পুরানো খবর:

এ বছরই বিয়ে করছেন রাশমিকা ও বিজয়?