সংখ্যায় বেশি হলেও বইয়ের মান নিয়ে সংশয় আছে: বইমেলায় মিলন
"প্রতি বছর অপেক্ষা করি কখন ফেব্রুয়ারি আসবে, এই মাসে আমি কোন কাজ হাতে রাখি না। অপেক্ষায় থাকি কখন বইয়ের রাজ্যে বসবো।"- এভাবেই বইমেলা নিয়ে নিজের আবেগ প্রকাশ করলেন জনপ্রিয় ঔপন্যাসিক ইমদাদুল হক মিলন।