২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাই কমিশনারের সাক্ষাৎ

দ্বিপক্ষীয় সম্পর্কোন্নয়ন, বাণিজ্য-বিনিয়োগ, শিক্ষা-সংস্কৃতি, আর্থ-সামাজিক উন্নয়নসহ নানা বিষয়ে আলোচনা হয় তাদের মধ্যে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2024, 04:22 PM

Updated : 17 Jan 2024, 04:22 PM

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা।

অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার দুপুরে সচিবালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠান হয়।

এ সময় অর্থমন্ত্রী ও ভারতের হাই কমিশনারের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কোন্নয়ন, বাণিজ্য-বিনিয়োগ, শিক্ষা-সংস্কৃতি, বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নসহ পারস্পরিক নানা বিষয় নিয়ে আলোচনা হয়।

গত ৭ জানুয়ারির ভোটে ২২৩টি আসনে জিতে টানা চতুর্থবারের মত সরকার গঠন করেছে আওয়ামী লীগ। ২০১৪-২০১৮ মেয়াদে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করা মাহমুদ আলীকে এবার পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে এনেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে নির্বাচনের পরদিন গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে অভিনন্দন জানান প্রণয় ভার্মা।