১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

আসিফ মাহমুদকে নিয়ে দুদকের সেই সংবাদ সম্মেলনের বৈধতা প্রশ্নে হাই কোর্টের রুল

আগামী চার সপ্তাহের মধ্যে দুদককে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 11 Nov 2026, 01:54 PM

Updated : 11 Nov 2026, 01:54 PM

দুর্নীতির অভিযোগের অনুসন্ধান শেষ হওয়ার আগেই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করার বৈধতা প্রশ্নে রুল জারি করেছে হাই কোর্ট।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক ও সহকারী পরিচালকের করা ওই দুটি সংবাদ সম্মেলন কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছে।

বিচারপতি মো. বশির উল্লাহ ও বিচারপতি মো. হামিদুর রহমানের হাই কোর্ট বেঞ্চ বুধবার এ রুল জারি করে। আগামী চার সপ্তাহের মধ্যে দুদককে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

রিট আবেদনকারীর আইনজীবী ইউসুফ আলী বলেন, “উনারা (দুদক) ১৩ (সেপ্টেম্বর) তারিখে এসে সংবাদ সম্মেলন করলেন যে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ১৩ হাজার কোটি টাকা পৃথিবীর বিভিন্ন দেশে পাচার করেছেন। অথচ ১৭ সেপ্টেম্বর দুদক চিঠি দিয়ে বিএফআইইউর কাছে জানতে চেয়েছে যে আসিফ মাহমুদ কোন দেশে কত টাকা পাচার করেছেন!

“১৭ তারিখে বিএফআইইউর কাছে যারা জানতে চায়, তারা চারদিন আগেই প্রেস কনফারেন্স করে বসে আছে।”

আসিফ মাহমুদ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা থাকাকালে যুব উন্নয়ন অধিদপ্তরে ‘বদলি বাণিজ্যের’ অভিযোগ প্রসঙ্গে এ আইনজীবী বলেন, “দুদক ২ সেপ্টেম্বরে সংবাদ সম্মেলন করে জাতির সামনে উপস্থাপন করল যে আসিফ মাহমুদ যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের পোস্টিং দিয়ে ঘুষ নিয়েছেন। অথচ দেখা গেল, এই পোস্টিংটা হয়েছে উনার পদত্যাগের প্রায় ছয় মাস পর, ২০২৬ সালের ১১ মে বর্তমান সরকারের সময়ে।”

বিস্তারিত আসছে...