২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রবাসী আয়ে ধাক্কা অগাস্টে, কমলো ২১ দশমিক ৪৭%

গত অগাস্টে ব্যাংকিং চ্যানেলে প্রবাসীরা পাঠিয়েছেন ১৫৯ কোটি ৯৪ লাখ ডলার।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2023, 03:17 PM

Updated : 06 Oct 2023, 03:17 PM

প্রবাসী আয়ে টাকার বিপরীতে ডলারের দর বাড়ানোর পরও অগাস্টে রেমিটেন্স কমেছে ২১ দশমিক ৪৭ শতাংশ। আগের বছরের একই মাসের চেয়ে ৪৩ কোটি ৭৪ লাখ ডলার কম এসেছে।

রোববার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, গত অগাস্টে ব্যাংকিং চ্যানেলে প্রবাসীরা পাঠিয়েছেন ১৫৯ কোটি ৯৪ লাখ ডলার। ২০২২ সালের অগাস্টে যা ছিল ২০৩ কোটি ৬৯ লাখ ডলার।

মাসওয়ারি অঙ্কে একক মাসে এর চেয়ে কম রেমিটেন্স এসেছিল পাঁচ মাস আগে গত ফেব্রুয়ারিতে ১৫৬ কোটি ডলার। এ নিয়ে চলতি অর্থবছরের প্রথম দুই মাস জুলাই ও অগাস্টে রেমিটেন্স কম এল আগের অর্থবছরের দুই মাসের তুলনায়।

ব্যাংকিং চ্যানেলে প্রবাসীদের আয়ের প্রবাহ বাড়াতে সবশেষ গত ৩ সেপ্টেম্বর রেমিটেন্সে ডলারের বিনিময় হার ৫০ পয়সা বাড়িয়ে ১০৯ টাকা ৫০ পয়সা ঠিক করা হয়।

[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ৩ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: https://www.facebook.com/bdnews24/posts/pfbid0g7XVfwuwXpkQH6XCpU5mKrZbHiCxy8Prcycoy9a47E7YbfTaCaH8jX1aACTsvtJZl ]